Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

স্লাইডার
৫:৪৩ এএম, ৩ জুলাই ২০১৭

মুক্তিযোদ্ধা শহীদুল মামা আর নেই

শুক্রবার রাতে কাতারের রাজধানী দোহার একটি হাসপাতালে শহীদুল হকের মৃত্যু হয় বলে জানিয়েছেন তার শ্যালিকা সৈয়দা শরিফুন্নেসা। শহীদুল হক সুইডেন থাকতেন। দুই মাস আগে সেখানে যাওয়ার পথে কাতারে অসুস্থ হয়ে পড়লে তাকে দোহার হাসপাতালটিতে ভর্তি করা হয়েছিল। তারপর থেকে লাইফসাপোর্টে ছিলেন তিনি। গত রাতে তিনি চলে যান কাতার থেকে সুইডেনে তার লাশ নেওয়ার ব্যবস্থা হচ্ছে […]

মুক্তিযোদ্ধা শহীদুল মামা আর নেই
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

শুক্রবার রাতে কাতারের রাজধানী দোহার একটি হাসপাতালে শহীদুল হকের মৃত্যু হয় বলে জানিয়েছেন তার শ্যালিকা সৈয়দা শরিফুন্নেসা। শহীদুল হক সুইডেন থাকতেন। দুই মাস আগে সেখানে যাওয়ার পথে কাতারে অসুস্থ হয়ে পড়লে তাকে দোহার হাসপাতালটিতে ভর্তি করা হয়েছিল। তারপর থেকে লাইফসাপোর্টে ছিলেন তিনি। গত রাতে তিনি চলে যান

কাতার থেকে সুইডেনে তার লাশ নেওয়ার ব্যবস্থা হচ্ছে দাফনের জন্য। মুক্তিযোদ্ধা শহীদুল দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন; তার কিডনিতেও সমস্যা ছিল।
একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শুরুর পর প্রবাস থেকে ফিরেছিলেন তিনি; জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যও দিয়েছিলেন। কাদের মোল্লার মৃত্যুদণ্ড না হওয়ার পর যে গণজাগরণ আন্দোলন গড়ে উঠেছিল, তাতে সক্রিয় থেকে তরুণ প্রজন্মকে উজ্জীবিত করেছিলেন তিনি।

ঢাকার মিরপুর-মোহাম্মদপুর এলাকায় বিহারিদের বিরুদ্ধে লড়াই চালানো শহীদুল হক মামা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা। পঁচাত্তরের পর আশির দশকে পরিবার নিয়ে পাড়ি জমান সুইডেনে।

মুক্তিযোদ্ধা শহীদুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেন। তিনি প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com