‘বাংলাদেশ নামে আর্মেনিয়ার একটি জেলা আছে’ প্রথমবারের মতো এ কথা শোনা যাচ্ছে। ধারণা করা হয়, ঢাকায় আর্মানিটোলার একটি ঐতিহাসিক ধারা এখানে ভূমিকা রেখেছে।অষ্টাদশ শতকে যারা ব্যবসা, বাণিজ্যসহ বিভিন্ন কারণে আর্মেনিয়ায় গিয়েছিলেন তারা সম্ভবত আর্মেনিয়ায় এই নামকরণ করেন। কিন্তু তা অনুমান নির্ভর। তবে গুগল সার্চ করে এই এলাকার নাম পাওয়া গেলো ‘মালাতিয়া সেবাস্তিয়া’। অফিসিয়াল নাম এটি […]
‘বাংলাদেশ নামে আর্মেনিয়ার একটি জেলা আছে’ প্রথমবারের মতো এ কথা শোনা যাচ্ছে। ধারণা করা হয়, ঢাকায় আর্মানিটোলার একটি ঐতিহাসিক ধারা এখানে ভূমিকা রেখেছে।অষ্টাদশ শতকে যারা ব্যবসা, বাণিজ্যসহ বিভিন্ন কারণে আর্মেনিয়ায় গিয়েছিলেন তারা সম্ভবত আর্মেনিয়ায় এই নামকরণ করেন। কিন্তু তা অনুমান নির্ভর।

তবে গুগল সার্চ করে এই এলাকার নাম পাওয়া গেলো ‘মালাতিয়া সেবাস্তিয়া’। অফিসিয়াল নাম এটি হলেও স্থানীয়দের কাছে ‘বাংলাদেশ’ হিসেবেই পরিচিত। বাসযাত্রী, দোকানদার, পুলিশসহ যাকেই বলুন না কেন সবাই চেনেন বাংলাদেশ নামেই। এমনকি আমরা যখন নিজেদের পরিচয় দিয়ে বলি যে, ‘উই আর ফ্রম বাংলাদেশ’ তখন প্রথমে সবাই আর্মেনিয়ার বাংলাদেশের কথাই মনে করছেন।

গুগলে প্রাপ্ত একটি আর্টিকেল থেকে জানা গেলো এই এলাকার নাম ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ‘বাংলাদেশ’ হিসেবে পরিচিতি পায়। এছাড়া আর্মেনিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে পাকিস্তান স্বীকৃতি দিতে কার্পণ্য করার প্রতিবাদে এবং বাংলাদেশের স্বাধীনতার প্রতি সম্মান থেকেও এমন নামকরণ করা হতে পারে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সম্মান জানিয়ে আর্মেনিয়ার এই জেলার নামকরণের খবর এবং পুরো ইয়েরেভানে তা পরিচিত হওয়ার বিষয় বাংলাদেশি হিসেবে আমাদের জন্য আনন্দের, গর্বের।
