আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ন-সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি দীপুমনি অস্ট্রেলিয়া সফরকালীন সময়ে নবধারা নিউজ চ্যানেলের সাথে সাক্ষাৎকার দিয়েছেন। সদ্য অস্ট্রেলিয়ায়তে ও নিউজিল্যান্ডে দশ দিনের সরকারী সফরে এসেছিলেন তিনি। বাংলাদেশী নারী রাজনীতিবিদ যিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে আওয়ামীলীগের জয়লাভের পর বাংলাদেশে […]
আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ন-সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি দীপুমনি অস্ট্রেলিয়া সফরকালীন সময়ে নবধারা নিউজ চ্যানেলের সাথে সাক্ষাৎকার দিয়েছেন। সদ্য অস্ট্রেলিয়ায়তে ও নিউজিল্যান্ডে দশ দিনের সরকারী সফরে এসেছিলেন তিনি।
বাংলাদেশী নারী রাজনীতিবিদ যিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে আওয়ামীলীগের জয়লাভের পর বাংলাদেশে প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি নিয়োগ পান। ডা: দীপু মনি, এমপি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী।
দীপুমনি সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ফারুক খান এমপিসহ আরো পাঁচজনকে নিয়ে এই সফরে আসেন। মন্ত্রীদ্বয় নিউজিল্যান্ডের ও অস্ট্রেলিয়ায়ার আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন তাঁরা। বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা আয়োজিত বিশেষ এক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের সাথে অস্ট্রেলিয়ায় দলীয় কমিটি ও নানা বিষয় নিয়েও মত বিনিময় করেন।
উল্লেখ্য যে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি’র অনুরোধক্রমে এডিটিং ছাড়াই পুরো সাক্ষাৎকারটি পোষ্ট করা হইল।