Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

খেলাধুলা
৬:১৬ এএম, ১৫ আগস্ট ২০১৭

সামনে অস্ট্রেলিয়া উইকেট নিয়ে যা বলল মুমিনুল

টেস্টে মুমিনুল হক এখন পর্যন্ত ২২টি ম্যাচ খেলেছেন। এতে তার মোট রান ১৬৮৮। ব্যাটিং গড় ৪৬.৮৮, সেঞ্চুরি চারটি ও হাফ সেঞ্চুরি ১১টি। রেকর্ড দেখে যে কেউই বলে দিবে টেস্টে বর্তমান সময়ে তিনি একজন অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু মুমিনুল হকের সময়টা যে এখন খুব বেশি একটা ভালো যাচ্ছে না। ফর্মহীনতার কারণে গত মার্চে বাংলাদেশ দলের শততম […]

সামনে অস্ট্রেলিয়া উইকেট নিয়ে যা বলল মুমিনুল
২ মিনিটে পড়ুন |

টেস্টে মুমিনুল হক এখন পর্যন্ত ২২টি ম্যাচ খেলেছেন। এতে তার মোট রান ১৬৮৮। ব্যাটিং গড় ৪৬.৮৮, সেঞ্চুরি চারটি ও হাফ সেঞ্চুরি ১১টি। রেকর্ড দেখে যে কেউই বলে দিবে টেস্টে বর্তমান সময়ে তিনি একজন অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু মুমিনুল হকের সময়টা যে এখন খুব বেশি একটা ভালো যাচ্ছে না।

ফর্মহীনতার কারণে গত মার্চে বাংলাদেশ দলের শততম টেস্টে খেলার সুযোগ হয়নি মুমিনুল হকের। তাই তার রয়েছে দলে ফেরার লড়াই। আগামী ১৮ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে দুইটি টেস্ট ম্যাচ খেলবে তারা। এই সিরিজ সামনে রেখে এখন কঠোর পরিশ্রম করে চলেছেন মুমিনুল হক। তার লক্ষ্য দলে জায়গা করে নিয়ে ভালো পারফরম্যান্স করা।

সোমবার মুমিনুল হক বলেছেন, ‘আমাকে চ্যালেঞ্জ নিতে হবে। উইকেট স্পিন হবে না ফ্ল্যাট হবে জানি না। তবে, উইকেট যেমনই হোক না কেন আমাকে ভালো খেলতে হবে’।

মুমিনুল হক এবার প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে চলেছেন। কিন্তু এ নিয়ে তার মধ্যে আলাদা কোনোরকমের অনুভূতি কাজ করছে না। অন্য কয়েকটি ম্যাচের মতোই মনে হচ্ছে।এ ব্যাপারে মুমিনুল হক বলেছেন, ‘আমার কাছে আলাদা কিছু মনে হচ্ছে না। অন্য আট-দশটি ম্যাচের মতোই মনে হচ্ছে। তবে, যদি ভালো পারফর্ম করতে পারি তাহলে অবশ্যই ভালো লাগবে’।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার পেস আক্রমণ ভালো। সে বিষয়টি মাথায় রেখে অনুশীলন করছি। নিয়মিত নেটে ব্যাটিং অনুশীলন করছি। পুরোনো ও নতুন বলে ব্যাটিং করছি’।

কয়েকদিন আগে চট্টগ্রামে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে জাতীয় দলের খেলোয়াড়রা। এই ম্যাচে ৭৩ রান করেন মুমিনুল হক। এই ম্যাচে এক দলের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। আরেক দলের অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম। মুমিনুল হক খেলেছিলেন তামিম ইকবালের দলে হয়ে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

আইপিএল না খেলায় আক্ষেপ নেই স্টার্কের
৬ বছর আগে
BD Gold Cup Press Box Week 3; Sydney Shield vs OZ NSU
৭ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com