Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৩:৫৫ পিএম, ২০ আগস্ট ২০১৭

সিডনিতে বসবাসরত বাংলাদেশী ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

শোক সংবাদ গত ১৭ই অগাষ্ট বৃহ:বার আনুমানিক দুপুর ১২টায় সিডনির রকডেলে নিজ বাসার বারান্দার ছাদের রেলিংয়ের সাথে মোহাম্মদ কবিরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মোহাম্মদ কবির সিডনিতে পড়াশুনার জন্য এসেছিলেন। তিনি ‘সিডনি টেইফ’র আইটি বিষয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাডী চাঁদপুর। সিডনি আসার পূর্বে কবির চট্রগ্রামে বেশ কিছু সময় ছিলেন। তাঁর বয়স হয়েছিল […]

সিডনিতে বসবাসরত বাংলাদেশী ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
নবধারা নিউজ ডেস্ক: সিডনি
১ মিনিটে পড়ুন |

শোক সংবাদ
গত ১৭ই অগাষ্ট বৃহ:বার আনুমানিক দুপুর ১২টায় সিডনির রকডেলে নিজ বাসার বারান্দার ছাদের রেলিংয়ের সাথে মোহাম্মদ কবিরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

মোহাম্মদ কবির সিডনিতে পড়াশুনার জন্য এসেছিলেন।

তিনি ‘সিডনি টেইফ’র আইটি বিষয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাডী চাঁদপুর। সিডনি আসার পূর্বে কবির চট্রগ্রামে বেশ কিছু সময় ছিলেন। তাঁর বয়স হয়েছিল আনুমানিক ২২/২৩ বছর।

মরহুমের নামাজে জানাজা ল্যাকেম্বা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তার লাশ প্রেরণ করা হবে বাংলাদেশে। এ ব্যাপারে সিডনি কমিউনিটির থেকে আর্থিক সাহায্য চাওয়া হয়েছে। লাশ দেশে প্রেরণের জন্য আনুমানিক নয় হাজার ডলার প্রয়োজন। এ ব্যাপারে সিডনিতে ‘শাপলা-শালুক’ নামে একটি সংগঠন বাংলাদেশ কমিউনিটি থেকে অর্থ সমগ্র করছে।

 

ময়না তদন্তের জন্য লাশ এখন মর্গে আছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নবধারা নিউজের পক্ষ থেকে মোহাম্মদ কবিরের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com