Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ৬ এপ্রিল ২০১৯

অস্ট্রেলিয়ায় ডে লাইট সেভিংস রোববার থেকে

ডে লাইট সেভিংস সংরক্ষণ পদ্ধতিতে রোববার ( ৭ এপ্রিল) রাত ২টা থেকে অস্ট্রেলিয়ায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে নেয়া হবে। অস্ট্রেলিয়ার সময় রাত ২টায় এক ঘণ্টা পিছিয়ে নিয়ে ১টা করার মাধ্যমে সময়ের এ পরিবর্তন করা হবে। ফলে বাংলাদেশের সঙ্গে পাঁচ ঘণ্টার পরিবর্তে অস্ট্রেলিয়ার সময়ের সঙ্গে ব্যবধান হবে চার ঘণ্টা। বিশ্বের অন্য অনেক দেশের মতোই শীতকাল […]

অস্ট্রেলিয়ায় ডে লাইট সেভিংস রোববার থেকে
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

ডে লাইট সেভিংস সংরক্ষণ পদ্ধতিতে রোববার ( ৭ এপ্রিল) রাত ২টা থেকে অস্ট্রেলিয়ায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে নেয়া হবে। অস্ট্রেলিয়ার সময় রাত ২টায় এক ঘণ্টা পিছিয়ে নিয়ে ১টা করার মাধ্যমে সময়ের এ পরিবর্তন করা হবে। ফলে বাংলাদেশের সঙ্গে পাঁচ ঘণ্টার পরিবর্তে অস্ট্রেলিয়ার সময়ের সঙ্গে ব্যবধান হবে চার ঘণ্টা।

বিশ্বের অন্য অনেক দেশের মতোই শীতকাল শুরুর আগেই দিবালোক সংরক্ষণ চালুর প্রচলন রয়েছে অস্ট্রেলিয়ায়। এ ধারাতেই এ বছর এক ঘণ্টা পিছিয়ে যাবে ঘড়ির কাঁটা। অস্ট্রেলিয়ার প্রধান শহর সিডনির নিউ সাউথ ওয়েলস রাজ্যসহ দেশটির ক্যাপিটাল টেরিটোরি, ভিক্টোরিয়া, তাসমেনিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্যে এ পরিবর্তন হয়।

এ বছরের ৭ অক্টোবর পর্যন্ত চলবে এই ডে লাইট সেভিংস পদ্ধতি। দিনের আলো সংরক্ষণ করতে দিনের আলোতেই কর্মঘণ্টা শেষ করার লক্ষ্যে এ পদ্ধতির ব্যবহার করা হয়। বেশির ভাগ কম্পিউটার ও স্মার্ট ফোন স্বয়ংক্রিয়ভাবে এ দিবালোক সংরক্ষণ পদ্ধতি সামঞ্জস্য করে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com