উৎসবে আনন্দে প্রতিবছর বৈশাখকে বরণ করে নেয় সিডনির ইঙ্গেলবার্নবাসীরা। ১৪ই এপ্রিল বাংলা বর্ষবরন কিন্তু সিডনি বাঙালি কমিউনিটি ইনক এর উদ্যোগে এবার ৭ই এপ্রিল ‘ইঙ্গেলবর্নে বৈশাখী উৎসব’ পালিত হবে। ইঙ্গেলবার্নের বৈশাখী উৎসব ২০১৫ সাল থেকে যাত্রা শুরু হয়। বৈশাখী উৎসব ছাড়াও বিজয় দিবস, আন্তৰ্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে এই আয়োজকরা। এ উৎসবে গান গাইছেন প্রখ্যাত […]
উৎসবে আনন্দে প্রতিবছর বৈশাখকে বরণ করে নেয় সিডনির ইঙ্গেলবার্নবাসীরা। ১৪ই এপ্রিল বাংলা বর্ষবরন কিন্তু সিডনি বাঙালি কমিউনিটি ইনক এর উদ্যোগে এবার ৭ই এপ্রিল ‘ইঙ্গেলবর্নে বৈশাখী উৎসব’ পালিত হবে। ইঙ্গেলবার্নের বৈশাখী উৎসব ২০১৫ সাল থেকে যাত্রা শুরু হয়। বৈশাখী উৎসব ছাড়াও বিজয় দিবস, আন্তৰ্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে এই আয়োজকরা।
এ উৎসবে গান গাইছেন প্রখ্যাত লোকসংগীত শিল্পী দিলরুবা খান। এছাড়াও সিডনির স্হানীয় সঙ্গীত শিল্পী জুটি আতিক হেলাল ও আরেফিনা মিতা গান পরিবেশন করবেন। নৃত্য পরিবেশনায় থাকছেন শিল্পী পূরবী পারমিতা বোস, স্মীতা বড়ূয়া এবং অর্পিতা সোম চৌধুরী ও তার দল। কিশোর সংঘের পরিবেশনা থাকবে নাচ ও গান। রকমারী
দেশী খাবার দাবারতো আছেই। উৎসবে কোন প্রবেশ মূল্যে নেই।