Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৫:০২ পিএম, ৪ জুন ২০১৯

সিডনিতে চাঁদ রাত অনুষ্ঠান

নবধারা নিউজ অনলাইন। সিডনি,অষ্ট্রেলিয়া। মঙ্গলবার ৪ জুন আজ মঙ্গলবার ৪ঠা জুন সিডনির প্যারি পার্কের কমিউনিটি হলে সিডনিতে চাঁদ রাত অনুষ্ঠান হয়ে গেল। চাঁদ রাতের মূল আয়োজক ছিলেন কাশফি আহমেদ। এ বৎসরই তাঁদের এটা প্রথম অনুষ্ঠান। অনুষ্ঠান সন্ধ্যা ৫:০০ থেকে রাত ৯:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। মেহেদিতে হাত না রাঙালে যেন পূর্ণতা আসে না ঈদে। বাচ্চা থেকে […]

সিডনিতে চাঁদ রাত অনুষ্ঠান
১ মিনিটে পড়ুন |

নবধারা নিউজ অনলাইন। সিডনি,অষ্ট্রেলিয়া। মঙ্গলবার ৪ জুন

আজ মঙ্গলবার ৪ঠা জুন সিডনির প্যারি পার্কের কমিউনিটি হলে
সিডনিতে চাঁদ রাত অনুষ্ঠান হয়ে গেল। চাঁদ রাতের মূল আয়োজক ছিলেন কাশফি আহমেদ। এ বৎসরই তাঁদের এটা প্রথম অনুষ্ঠান। অনুষ্ঠান সন্ধ্যা ৫:০০ থেকে রাত ৯:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

মেহেদিতে হাত না রাঙালে যেন পূর্ণতা আসে না ঈদে। বাচ্চা থেকে শুরু করে বড়দের হাতেও শোভা পায় মেহেদি। এক সময় গাছের পাতা বেঁটে নিয়ে পাঁচ আঙুল আর হাতের তালুতে গোল করে মেহেদি পরার চল ছিল। সুন্দর আয়োজন করেই মেহেদি সন্ধ্যা নিয়ে মেতে উঠেছেন মেয়েরা। জান্নাতুল ফেরদৌস হেনা পরিয়ে দেন সবাইকে।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ফয়জুন নাহার পলি ও মুনা মোস্তফা। ফোক ও ঈদের গান করেন আয়শা নিলুফা এবং নাল সহযোগীতায় ছিলেন নামিদ। ফ্যাশন শোও অনুষ্ঠিত হয়।

এ বৎসর ডোমেষ্টিক ভায়োলেন্স প্রতিহত করার জন্য ‘স্পিক আপ ইউর ভয়েস’ নামে একটি ফেইসবুকভিত্তিক গ্রুপ গড়ে তোলা হয় এবং সেই সদস্যদের অনুষ্ঠানে পরিচয় করে দেওয়া হয়। স্পিক আপ ইউর ভয়েস সদস্যদের মধ্যে কাশফি আহমেদ, সাজিয়া আফরিন, জান্নাতুল ফেরদৌসী ও শারমিন সূচনা উল্লেখযোগ্য। আরো রয়েছেন আইরিন, ঐশি ও হিমা। অনুষ্ঠানে স্পন্সর ছিল লেস ফিতা সিডনি ও রাহিল মেকআপ ওয়ার্ল্ড। সর্বশেষ কেক কাটা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com