Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

খেলাধুলা
৮:৫০ পিএম, ১৫ জুন ২০১৯

অস্ট্রেলিয়া খেলল অস্ট্রেলিয়ার মতোই

শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়া খেলল অস্ট্রেলিয়ার মতোই। অনুমিতভাবেই বিশাল রানের পাহাড়ে চাপা পড়েছে দিমুথ করুনারত্নের দল। অধিনায়ক অ্যারন ফিঞ্চের বিধ্বংসী দেড়শ রানের ইনিংস আর সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের ঝড়ো ৭৩ রানে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে অজিরা তুলেছে ৩৩৪ রান। এতে অবদান আছে ম্যাক্সওয়েলের ২৫ বলে ৪৬* রানের ঝড়ো ইনিংসেরও। ১ জয় ও বৃষ্টিতে ৪ পয়েন্ট […]

অস্ট্রেলিয়া খেলল অস্ট্রেলিয়ার মতোই
নিউজ ডেস্ক
২ মিনিটে পড়ুন |

শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়া খেলল অস্ট্রেলিয়ার মতোই। অনুমিতভাবেই বিশাল রানের পাহাড়ে চাপা পড়েছে দিমুথ করুনারত্নের দল। অধিনায়ক অ্যারন ফিঞ্চের বিধ্বংসী দেড়শ রানের ইনিংস আর সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের ঝড়ো ৭৩ রানে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে অজিরা তুলেছে ৩৩৪ রান। এতে অবদান আছে ম্যাক্সওয়েলের ২৫ বলে ৪৬* রানের ঝড়ো ইনিংসেরও। ১ জয় ও বৃষ্টিতে ৪ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কার সামনে এবার কঠিন চ্যালেঞ্জ।

লন্ডনের কেনিংটন ওভালে শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে টস জিতে অজিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান। ব্যাটিংয়ে নেমে গত ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা ওয়ার্নার আজ যেন আবারও সেই ধীর গতির ব্যাটিংয়ে ফিরে যান। ৪৮ বলে করেন ২৬ রান, বাউন্ডারি ২টি। শেষ পর্যন্ত ধনাঞ্জয়া ডি সিলভার বলে বোল্ড হয়ে থামে তার ইনিংস। ভাঙে ৮০ রানের উদ্বোধনী জুটি। এরপর ৫৩ বলে ৭ বাউন্ডারিতে হাফ সেঞ্চুরি পূরণ করে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনে নামা উসমান খাজা তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। ১০ রান করে ধনাঞ্জয়ার দ্বিতীয় শিকার হন।

এরপর দারুণ এক জুটি গড়ে ফেলেন বর্তমান আর সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও স্টিভেন স্মিথ। ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে নিতে অজি ক্যাপ্টেন ফিঞ্চ খেলেন ৯৭ বল; হাঁকিয়েছেন ৮টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি। শেষ পর্যন্ত ১৩২ বলে ১৫ চার ৫ ছক্কায় ১৫৩ রানে ইসুরু উদানার শিকার হন তিনি। তিন অংকের দিকে এগিয়ে যাচ্ছিলেন স্মিথও। তাবে তার ৫৯ বলে ৭ চার ১ ছক্কায় ৭৩ রানের ঝড়ো ইনিংস থামে মালিঙ্গার দারুণ এক ইয়র্কারে বোল্ড হয়ে।

উইকেটে তখন ব্যাট হাতে ভয়ংকর হয়ে উঠেন গ্লেন ম্যাক্সওয়েল। শন মার্শকে (৩) ফিরিয়ে দেন ইসুরু উদানা। এই উদানার কল্যাণেই পরপর রান-আউটের শিকারা হন অ্যালেক্স কেরি (৪) এবং প্যাট কামিন্স (০)। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইউকেটে ৩৩৪ রান তুলে অস্ট্রেলিয়া। ২৫ বলে ৫ চার ১ ছক্কায় ৪৬* রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। বল হাতে ২টি করে উইকেট নিয়েছেন ইসুরু উদানা এবং ধনাঞ্জয়া ডি সিলভা।

সূত্র: কালের কণ্ঠ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

আইপিএল না খেলায় আক্ষেপ নেই স্টার্কের
৬ বছর আগে
BD Gold Cup Press Box Week 3; Sydney Shield vs OZ NSU
৭ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com