Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

খেলাধুলা
১১:১০ পিএম, ১৭ জুন ২০১৯

সাকিবের সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড গড়া জয়

খুব গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ছুড়ে দিয়েছিল বড় রানের চ্যালেঞ্জ। সাকিব আল হাসানের দাপুটে সেঞ্চুরি আর লিটন দাসের দুর্দান্ত ফিফটিতে সহজেই সেই রান ছাড়িয়ে গেল বাংলাদেশ। ওয়ানডেতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করে জিতল ৭ উইকেটে। বিশ্বকাপে বাংলাদেশের সেরা জুটি শ্যানন গ্যাব্রিয়েলকে টানা তিন ছক্কা হাঁকালেন লিটন দাস। বিশ্বকাপে বাংলাদেশ পেয়ে গেল নিজেদের সেরা […]

সাকিবের সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড গড়া জয়
১ মিনিটে পড়ুন |

খুব গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ছুড়ে দিয়েছিল বড় রানের চ্যালেঞ্জ। সাকিব আল হাসানের দাপুটে সেঞ্চুরি আর লিটন দাসের দুর্দান্ত ফিফটিতে সহজেই সেই রান ছাড়িয়ে গেল বাংলাদেশ। ওয়ানডেতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করে জিতল ৭ উইকেটে।

বিশ্বকাপে বাংলাদেশের সেরা জুটি

শ্যানন গ্যাব্রিয়েলকে টানা তিন ছক্কা হাঁকালেন লিটন দাস। বিশ্বকাপে বাংলাদেশ পেয়ে গেল নিজেদের সেরা জুটি।

এবারের আসরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ১৪২ ছিল বিশ্বকাপে বাংলাদেশের রেকর্ড জুটি। সেটা ছাড়িয়ে ছুটে চলেছেন সাকিব ও লিটন। তাদের ব্যাটে বাংলাদেশ বিশ্বকাপে পেয়েছেন প্রথম দেড়শ ছোঁয়া জুটি।

ঝড়ো ব্যাটিংয়ে লিটনের ফিফটি

বিশ্বকাপ অভিষেকে নিজের সামর্থ্য দেখালেন লিটন দাস। দারুণ ব্যাটিংয়ে তুলে নিলেন ফিফটি। ওয়ানডেতে তার তৃতীয়।

শুরুতে একটু সময় নেওয়া তরুণ এই ডানহাতি ব্যাটসম্যান পরে বাড়িয়েছেন রানের গতি। ৪৩ বলে পঞ্চাশ ছোঁয়ার পথে হাঁকিয়েছেন চারটি চার ও একটি ছক্কা।

সাকিবের টানা দ্বিতীয় সেঞ্চুরি

ওশান টমাসের বলে দুর্দান্ত এক কাভার ড্রাইভে বাউন্ডারি হাঁকালেন সাকিব আল হাসান। তুলে নিলেন টানা দ্বিতীয় সেঞ্চুরি।

বাংলাদেশের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করলেন সাকিব। দারুণ ছন্দে থাকা বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যানের তিন অঙ্ক ছুঁতে এবার লেগেছে ৮৩ বল। এই সময়ে হাঁকিয়েছেন ১৩টি চার।

ওয়ানডেতে এটি তার নবম সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

আইপিএল না খেলায় আক্ষেপ নেই স্টার্কের
৬ বছর আগে
BD Gold Cup Press Box Week 3; Sydney Shield vs OZ NSU
৭ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com