Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯

সিডনিতে ‘মাইন্ডফুলনেস’ বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু

আগামী বুধবার (৩০ জানুয়ারি) সিডনির ল্যাকান্বা লাইব্রেরীর অডিটোরিয়ামে পাঁচ দিনব্যাপী দুই ঘন্টা করে (মোট ১০ ঘন্টা) প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। জনস্বাস্থ্যের গুরুত্ব বিবেচনায় বিষণ্নতা নিয়ন্ত্রণে এনএসডব্লিউ হেলথ মানসিক বিভাগ ফ্রী কোর্সের আয়োজন করেছে। কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হবে। এই কোর্সটি এন,এস,ডব্লিউ, মেন্টাল হেলথের অধীনে অনুষ্ঠিত হতে হচ্ছে। এতে প্রধান প্রশিক্ষক হিসাবে দায়িত্ব […]

সিডনিতে ‘মাইন্ডফুলনেস’ বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

আগামী বুধবার (৩০ জানুয়ারি) সিডনির ল্যাকান্বা লাইব্রেরীর অডিটোরিয়ামে পাঁচ দিনব্যাপী দুই ঘন্টা করে (মোট ১০ ঘন্টা) প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

জনস্বাস্থ্যের গুরুত্ব বিবেচনায় বিষণ্নতা নিয়ন্ত্রণে এনএসডব্লিউ হেলথ মানসিক বিভাগ ফ্রী কোর্সের আয়োজন করেছে। কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হবে।

এই কোর্সটি এন,এস,ডব্লিউ, মেন্টাল হেলথের অধীনে অনুষ্ঠিত হতে হচ্ছে। এতে প্রধান প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করবেন হিন্ড সাবা এবং বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে প্রশিক্ষক আবুল কালাম আজাদ খোকন।

বিষণ্নতা এমন একটি মানসিক সমস্যা। বিষণ্নতার কারণে ব্যক্তির ব্যক্তিগত, পারিবারিক, শিক্ষাগত, পেশাগত ও সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হয় এবং স্বাভাবিক কর্মতৎপরতা ব্যাহত হয়। ওয়ার্ল্ড মেন্টাল হেলথ সার্ভের এক রিপোর্ট অনুযায়ী, প্রতি ২০ জন প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের মধ্যে ১ জনের বিষণ্নতা রয়েছে। পুরুষের চেয়ে নারীদের মধ্যে বিষণ্নতার হার প্রায় দ্বিগুণ। আর বিষণ্নতার লক্ষণগুলি হ্রাস করার জন্য মাইন্ডফুলনেস কোর্সের ডিজাইন করা হয়েছে। “এই মুহুর্তে কী ঘটছে তার উপর মনোযোগ কেন্দ্রীভূত, বিচার, বা কিছু পরিবর্তন করার চেষ্টা করাই হচ্ছে মাইন্ডফুলনেস।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com