গত ১১ জানুয়ারী অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের নাজমা আক্তারকে ফার্ষ্ট সেক্রেটারী পদ থেকে অব্যাহতি দেয় বাংলাদেশ সরকার। আর ১৭ জানুয়ারী তিনি বাংলাদেশের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া ত্যাগ করেন। দূতাবাসের এই কর্মকর্তার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ভিসা জাল হওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের তদন্তাধীন রয়েছে। প্রথম সচিব নাজমা আক্তার ১৮ বৎসর চাকুরী জীবনে বাংলাদেশ […]
গত ১১ জানুয়ারী অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের নাজমা আক্তারকে ফার্ষ্ট সেক্রেটারী পদ থেকে অব্যাহতি দেয় বাংলাদেশ সরকার।
আর ১৭ জানুয়ারী তিনি বাংলাদেশের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া ত্যাগ করেন। দূতাবাসের এই কর্মকর্তার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ভিসা জাল হওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের তদন্তাধীন রয়েছে।
প্রথম সচিব নাজমা আক্তার ১৮ বৎসর চাকুরী জীবনে বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরায় ৭ বৎসর এবং বাকী ১১ বৎসর চাকুরী করেছেন কলেজ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তিনি দুই সন্তানের জননী।
তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন এখনো জানা যায়নি।
মুঠোফোনে ‘নবধারা নিউজ’ প্রতিবেদককে নাজমা আক্তার জানান, ‘আমার বিরুদ্ধে অভিযোগটি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হয়েছে। সরকারের অনুমতি পেলে আমি বিস্তারিত মিডিয়াকে বলবো।’