Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০৫ পিএম, ২৪ জুন ২০১৯

সিডনিতে ‘রিফিউজি সপ্তাহ-২০১৯’ অনুষ্ঠিত

উদ্বাস্তুদের সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে পালন করা হয় ‘রিফিউজি সপ্তাহ’। তেমনি অস্ট্রেলিয়ান সমাজেও উদ্বাস্তুদের নিয়ে বিভিন্ন রকমের সেমিনারের আয়োজন করা হয়ে থাকে। অস্ট্রেলিয়াতে শরণার্থী সপ্তাহের প্রথম অনুষ্ঠান ১৯৮৬ সালে সিডনিতে উদযাপিত হয়। দেশটিতে মেজর জেনারেল পল কুলেন শরণার্থীদের সহযোগীতায় বিশেষ অবদান রাখেন। গত ২০ জুন বৃহস্পতিবার সিডনির ল্যাকান্বায় সিনিয়র সিটিজেন সেন্টারে (ল্যাকান্বা লাইব্রেরিতে) ‘রিফিউজি সপ্তাহ-২০১৯’ […]

সিডনিতে ‘রিফিউজি সপ্তাহ-২০১৯’ অনুষ্ঠিত
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

উদ্বাস্তুদের সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে পালন করা হয় ‘রিফিউজি সপ্তাহ’। তেমনি অস্ট্রেলিয়ান সমাজেও উদ্বাস্তুদের নিয়ে বিভিন্ন রকমের সেমিনারের আয়োজন করা হয়ে থাকে। অস্ট্রেলিয়াতে শরণার্থী সপ্তাহের প্রথম অনুষ্ঠান ১৯৮৬ সালে সিডনিতে উদযাপিত হয়। দেশটিতে মেজর জেনারেল পল কুলেন শরণার্থীদের সহযোগীতায় বিশেষ অবদান রাখেন।

গত ২০ জুন বৃহস্পতিবার সিডনির ল্যাকান্বায় সিনিয়র সিটিজেন সেন্টারে (ল্যাকান্বা লাইব্রেরিতে) ‘রিফিউজি সপ্তাহ-২০১৯’ অনুষ্ঠানের আয়োজন করেছিল শক্তি সংগঠন এবং নবধারা নিউজ। আর তাদের সাথে পার্টনার হিসাবে ছিলেন Labor for Refugees and Grandmothers against Detention of Refugee Children.

এন,এস,ডব্লিউতে ‘শক্তি’ সংগঠনের চেয়ারপারসন সাবরিন ফারুকী উর্সী অনুষ্ঠানের উপস্থাপনা করেন। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন কাউন্সিলর মো: শাহে জামান, সিডনি রোহিঙ্গা কমিউনিটি সভাপতি আব্দুর রউফ, ইজ্ঞি: আব্দুল হান্নান প্রমুখ।
অনুষ্ঠান সন্ধ্যা ৬:০০টায় শুরু করে রাত ৭:৩০ মিনিটে শেষ হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেযর কার্ল আসফোর, কাউন্সিলর বিলাল আল হায়েক, লেবার ফর রিফিউজির কর্মকর্তা বারবারা ফোর্ড, রিফিউজি চিল্ডেন কর্মকর্তা গেবি জুড হোয়াইট রিবন অস্ট্রেলিয়া অ্যাম্বাসাডর ও সাংবাদিক আবুল কালাম আজাদ খোকন, সোস্যাল ওয়ার্কার তাফতুন নাঈম নিতু। আয়োজকরা অনুষ্ঠানের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।সবশেষে ডিনারের পর অনুষ্ঠানের সমাপ্তি হয়।

#রিফিউজি সপ্তাহ #Refugee Week #উদ্বাস্তু অস্ট্রেলিয়া
#withrefugees #refugeeweek2019 #worldrefugeeday2019

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com