Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:৩০ পিএম, ২৬ জুন ২০১৯

স্বেচ্ছাসেবক পুরস্কার পেলেন আজাদ খোকন, আবিদা ও রাশেদ

অস্ট্রেলিয়াতে বার্ষিক ‘জাতীয় স্বেচ্ছাসেবী সপ্তাহ’ উদযাপন করা হয় মে মাসে। দেশটিতে জাতীয়ভাবে ‘ন্যাশনাল ভলেন্টিয়ার উইক’ পালন করে স্বেচ্ছাসেবকদের উদার অবদানের কথা স্বীকার করা হয়। পুরোদেশ জুড়ে হাজারো ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৬ মিলিয়ন স্বেচ্ছাসেবকদের অস্ট্রেলিয়ানরা ধন্যবাদ জানান। গত ৩ জুন সিডনির এন,এস,ডব্লিউতে ‘শক্তি’ সংগঠনের আয়োজনে ওয়েন্টর্থভিল কমিউনিটি সেন্টারে ‘জাতীয় স্বেচ্ছাসেবী সপ্তাহ’ পালন ও স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট […]

স্বেচ্ছাসেবক পুরস্কার পেলেন আজাদ খোকন, আবিদা ও রাশেদ
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

অস্ট্রেলিয়াতে বার্ষিক ‘জাতীয় স্বেচ্ছাসেবী সপ্তাহ’ উদযাপন করা হয় মে মাসে। দেশটিতে জাতীয়ভাবে ‘ন্যাশনাল ভলেন্টিয়ার উইক’ পালন করে স্বেচ্ছাসেবকদের উদার অবদানের কথা স্বীকার করা হয়। পুরোদেশ জুড়ে হাজারো ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৬ মিলিয়ন স্বেচ্ছাসেবকদের অস্ট্রেলিয়ানরা ধন্যবাদ জানান।

গত ৩ জুন সিডনির এন,এস,ডব্লিউতে ‘শক্তি’ সংগঠনের আয়োজনে ওয়েন্টর্থভিল কমিউনিটি সেন্টারে ‘জাতীয় স্বেচ্ছাসেবী সপ্তাহ’ পালন ও স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট বিতরন করেন। সংগঠনটির চেয়ারপারসন সাবরিন ফারুকী উর্সী স্বেচ্ছাসেবকদের পুরস্কার তুলে দেন।

এই সংগঠন থেকে বাংলাদেশিদের মধ্যে পুরস্কার পেয়েছেন আবিদা আসওয়াদ (বাংলাদেশ কমিউনিটি কাউন্সিল), মো: রাশেদ-উল-হক (বাংলাদেশ কমিউনিটি কাউন্সিল) এবং আবুল কালাম আজাদ খোকন (ক্লিন আপ অষ্ট্রেলিয়া)।অ্যাওয়ার্ড প্রাপ্তিতে তাঁরা সকলেই আনন্দিত এবং শক্তিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

স্বেচ্ছাসেবকদের কাজকে উৎসাহিত করার জন্য শক্তি এনএসডাব্লিউ এই অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের মোট ২০ জন স্বেচ্ছাসেবককে সার্টিফিকেট ও পুরস্কার বিতরন করেন। নিন্মে স্বেচ্ছাসেবকদের নাম ও তাদের প্রতিষ্ঠানের নাম তুলে ধরা হইল:

অন্যান্য মধ্যে পুরস্কার পেয়েছেন মোহাম্মদ রউফ (আরাকান রোহিঙ্গা ডপোলেপমেন্ট এসোসিয়েশন অস্ট্রেলিয়া), সাজিদা বাহাদুর মিয়া (বার্মিজ রোহিঙ্গা কমিউনিটি), বিনি (অস্ট্রেলিয়ান ইরানীয়ান কমিউনিটি অর্গানাইজেশন), অ্যানি লু বরোনিয়া (মাল্টিকালচারাল সার্ভিসেস), মহা লাস্মি (সেবা অস্ট্রেলিয়া), রেখা (সিএমআরসি), মাধুরা ভেলহাল (ইন্ডিয়ান সাপোর্ট সেন্টার), কেভিন পাগাদিনিমাথ (অস্ট্রেলিয়া সাউথ এশিয়ান ফোরাম), চন্দ্রিকা সুব্রামানিয়া।

শক্তি এনএসডব্লিউ সংগঠন থেকে ইশা রাহেজা, পাপুশ্রী সারওয়ানকুমার, নাসরিন মোস্তফা, সারা মোবিনি, সোয়াথী মারাঠী, তাশফিয়া তাসনিম, তৃপ্তি স্রেট, বিনিতা মোহনদাস।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com