Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ১ জানুয়ারি ২০১৯

সিডনিতে বিজয় দিবস কনসার্ট

রাষ্ট্রীয়ভাবে প্রতি বছর ১৬ই ডিসেম্বর দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস ও বিজয় দিবস হিসেবে সর্বত্র পালন করা হয়। সিডনিতেও গত ২২ ডিসেম্বর শনিবার বেলমোরের বুলডগ স্টেডিয়ামে গ্রিনফিল্ড ইন্টারটেইনমেন্টে উদযাপন করা হয় বিজয় দিবস কনসার্ট। তানিসা ফেরদৌসের উপস্হাপনায় শুরুতেই মঞ্চে আসে ল্যাকেম্বা বাংলা স্কুল ও স্হানীয় শিশু শিল্পীরা। অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ড দল সোলস, ওয়ারফেইজ, জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতিমা […]

সিডনিতে বিজয় দিবস কনসার্ট
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

রাষ্ট্রীয়ভাবে প্রতি বছর ১৬ই ডিসেম্বর দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস ও বিজয় দিবস হিসেবে সর্বত্র পালন করা হয়। সিডনিতেও গত ২২ ডিসেম্বর শনিবার বেলমোরের বুলডগ স্টেডিয়ামে গ্রিনফিল্ড ইন্টারটেইনমেন্টে উদযাপন করা হয় বিজয় দিবস কনসার্ট।

তানিসা ফেরদৌসের উপস্হাপনায় শুরুতেই মঞ্চে আসে ল্যাকেম্বা বাংলা স্কুল ও স্হানীয় শিশু শিল্পীরা। অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ড দল সোলস, ওয়ারফেইজ, জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী, মেহেদি হাসান, স্হানীয় ব্যান্ড যোদ্ধা গান পরিবেশন করেন। তারপর ডিজে রাফসান, ডিজে সায়েম, ডিজে খানসহ আরো অনেক স্হানীয় কণ্ঠশিল্পী গান পরিবেশন করেন।

মীরাক্কেল তারকা ও কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও অভিনেতা মোঃ জামিল হোসেন কৌতুক পরিবেশন করেন।

বিজয় দিবস কনসার্টের আয়োজক এনামুল হক, ফয়সাল আজাদ, মিরাজ হোসেন সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে কনসার্টের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com