Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮

সিডনিতে ‘রিফিউজি বিভ্রাট’ নাটক মঞ্চায়িত

মঞ্চনাটক শিল্পমাধ্যমের একটি শাখা। অস্ট্রেলিয়ার সিডনিতে ‘রিফিউজি বিভ্রাট’ নাটকের মঞ্চায়িত করেছে প্রবাসী বাংলাদেশিরা। গত ২৩শে ডিসেম্বর সিডনির ব্যাঙ্কস টাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটার ও ফাংশন সেন্টারে নাটকটি মঞ্চায়ন করা হয়। ইন্দোনেশিয়া থেকে ট্রলারে করে অস্ট্রেলিয়ায় আসা প্রবাসীদের জীবন যুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে রচনা করা হয়েছে নাটক ‘রিফিউজি বিভ্রাট’। ‘রিফিউজি বিভ্রাট’ বাস্তবিক নাটকের বিষয়বস্তুর প্রকৃতি অনুসারে এবং […]

সিডনিতে ‘রিফিউজি বিভ্রাট’ নাটক মঞ্চায়িত
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

মঞ্চনাটক শিল্পমাধ্যমের একটি শাখা। অস্ট্রেলিয়ার সিডনিতে ‘রিফিউজি বিভ্রাট’ নাটকের মঞ্চায়িত করেছে প্রবাসী বাংলাদেশিরা। গত ২৩শে ডিসেম্বর সিডনির ব্যাঙ্কস টাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটার ও ফাংশন সেন্টারে নাটকটি মঞ্চায়ন করা হয়।

ইন্দোনেশিয়া থেকে ট্রলারে করে অস্ট্রেলিয়ায় আসা প্রবাসীদের জীবন যুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে রচনা করা হয়েছে নাটক ‘রিফিউজি বিভ্রাট’। ‘রিফিউজি বিভ্রাট’ বাস্তবিক নাটকের বিষয়বস্তুর প্রকৃতি অনুসারে এবং ভাব সংবেদনা রীতি অনুসারে ট্রাজেডি ও কমেডি ভাবও বিদ্যমান ছিল।

বেলাল হোসেন ঢালীর নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সিডনি প্রবাসী অভিনেতা মো. আবদুল কাউয়ুম, ফজলুল হক শফিক, রহমত উল্লাহ, নুরে আলম লিটন, ফয়সাল খান, , আমিনা আক্তার সাগর, মেরিনা জাহান, তামজিদুল ইসলাম রুম্মান, মো. মাসুদুর রহমান ও মোঃ হান্নান প্রমুখ।

বেলাল হোসেন ঢালী বলেন, ‘রিফিউজি বিভ্রাট’ নাটকটিতে সকল কলাকুশলীদের মনোমুগ্ধকর অভিনয় উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে। সিডনীবাসী অনেকদিন নাটকটি মনে রাখবেন বলে ধারনা করেন। শুধু নাটক রচনাই তাঁর মুখ্য উদ্দেশ্য ছিলো না, বরং রাষ্ট্রের অভিবাসনের একটি ক্ষতকে নাটকের মাধ্যমে প্রকাশ করাই ছিলো তাঁর প্রধান উদ্দেশ্য।

সিডনিতে বেলাল হোসেন ঢালীর রচনায় ও নির্দেশনায় সিটিজেন, আদমখানা ও বিদ্রোহী নাটক মঞ্চায়নের পর দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। তিনি সব সময় নিজের লেখা নাটক মঞ্চায়িত করতে পছন্দ করেন এবং সামনে প্রবাসীদের জন্য আরো কোন নতুন চমকে নাটক নিয়ে আসবেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com