Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮

অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে দুই ভারতীয়র মৃত্যু

অস্ট্রেলিয়ার কফস হারবারের উত্তরে সমুদ্রে ডুবে দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। সোমবার সন্ধ্যায় তিন শিশুসহ ছয়জনের একটি দল কফস হারবারের মুওনে বিচে সাঁতার কাটতে যান। ওই সময় দু’জন সমুদ্রের বিচে হারিয়ে যান। পরে তাদের মধ্যে দু’জনকে মৃত উদ্ধার করা হয়। এ ছাড়া ১৫ থেকে ১৭ বছর বয়সী দুই মেয়ে […]

অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে দুই ভারতীয়র মৃত্যু
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

অস্ট্রেলিয়ার কফস হারবারের উত্তরে সমুদ্রে ডুবে দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। সোমবার সন্ধ্যায় তিন শিশুসহ ছয়জনের একটি দল কফস হারবারের মুওনে বিচে সাঁতার কাটতে যান। ওই সময় দু’জন সমুদ্রের বিচে হারিয়ে যান। পরে তাদের মধ্যে দু’জনকে মৃত উদ্ধার করা হয়।

এ ছাড়া ১৫ থেকে ১৭ বছর বয়সী দুই মেয়ে এবং ১৫ বছরের এ ছেলেকেও উদ্ধার করা হয়েছে। গত রাতেই পর্যবেক্ষণের জন্য শিশুদের কফস হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ছয় ভারতীয় দেশটির পশ্চিম সিডনি থেকে কফস হারবারের উত্তরে সমুদ্র সৈকতে বেড়াতে এসেছিল। ঘুরতে এসেই তাদের এই দুর্ঘটনা। অস্ট্রেলিয়া সরকার নিখোঁজদের সন্ধানে একটি অনুসন্ধান অপারেশন চালু করে তাদের উদ্ধার করেছে। দলটি গতরাতে অনুসন্ধান স্থগিত করে আজ ভোর থেকে পুনরায় কাজ শুরু করেছে।

এ ঘটনায় অস্ট্রেলিয়ায় ভারতীয় কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com