বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী শীর্ষক ‘বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া’র আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখা। সিডনির ল্যাকেম্বার স্থানীয় একটি রেস্টুরেন্ট এন্ড ফাংশন সেন্টারে গত ৪ ডিসেম্বর মঙ্গলবার রাত ৮.৩০ মিনিটে উক্ত অনুষ্টিত হয়। বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি মোঃ সিরাজুল হকের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মোল্লার সঞ্চালনায় প্রধান […]
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী শীর্ষক ‘বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া’র আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখা। সিডনির ল্যাকেম্বার স্থানীয় একটি রেস্টুরেন্ট এন্ড ফাংশন সেন্টারে গত ৪ ডিসেম্বর মঙ্গলবার রাত ৮.৩০ মিনিটে উক্ত অনুষ্টিত হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি মোঃ সিরাজুল হকের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ডঃ কাইউম পারভেজ।
অনুষ্টানে বক্তব্য রাখেন আওয়ামীলীগ সিডনি শাখার সভাপতি গাউসুল আলম শাহজাদা, আওয়ামীলীগ অস্ট্রেলিয়া শাখার যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলি শিকদার, সাংগঠনিক সম্পাদক মোসলেহুর রহমান খুশব, এস এম দিদার হোসেন, কোষাধ্যক্ষ আসরাফুল আলম লাবু, ইন্জিঃ হুমায়ন কবির, স্বেচ্ছাসেবক লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি জাকারিয়া আল মামুন স্বপন, অস্ট্রেলিয়া ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম রুবেল প্রমুখ। আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগ সিডনি শাখার সাধারন সম্পাদক ফয়সাল আজাদ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
প্রধান অতিথি ডঃ কাইউম পারভেজ বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ কেমন হতে পারে, ক্ষমতাসীন দলের অবস্হান কেমন হতে পারে, নির্বাচনকালীন সরকারের রূপরেখা ইত্যাদি বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
আওয়ামী লীগ সিডনি শাখার সভাপতি গাউসুল আলম শাহজাদা বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিজয় সুনিশ্চিত।
আওয়ামীলীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি মোঃ সিরাজুল হক সভাপতির বক্তব্যে বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে আমরা এই প্রচার কাজে যোগদান করছি লক্ষ্য একটাই যে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগকে আবার ক্ষমতা নিয়ে আসা।
আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলি শিকদার বলেন, চলমান উন্নয়ন কাজ সমাপ্ত করার জন্য বর্তমান সরকারকে পুনরায় নির্বাচিত করা দরকার।
নির্বাচনে সহযোগীতার জন্য অস্ট্রেলিয়া আওয়ামীলীগের ৪০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন খুব শীঘ্রই।