Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ২ ডিসেম্বর ২০১৮

সিডনিতে শিশু ও নারী নির্যাতন রোধে সেমিনার

সিডনির ওয়ালি পার্কের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে হোয়াইট রিবন ডে এবং শিশু ও নারী নির্যাতন বন্ধে সেমিনার। বাংলাদেশি কমিউনিটির মধ্যে প্রথম হোয়াইট রিবন অস্ট্রেলিয়া অ্যাম্বাসেডর আবুল কালাম আজাদের সভাপতিত্বে সেমিনারে যোগ দেন কাউন্সিলর মাসুদ চৌধুরী এবং কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হুদা। সম্প্রতি হোয়াইট রিবন ডে এবং শিশু ও নারী নির্যাতন বিষয়ক সেমিনারে বক্তারা ডোমেস্টিক ভায়োলেন্সের বিভিন্ন […]

সিডনিতে শিশু ও নারী নির্যাতন রোধে সেমিনার
নবধারা নিউজ
২ মিনিটে পড়ুন |

সিডনির ওয়ালি পার্কের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে হোয়াইট রিবন ডে এবং শিশু ও নারী নির্যাতন বন্ধে সেমিনার। বাংলাদেশি কমিউনিটির মধ্যে প্রথম হোয়াইট রিবন অস্ট্রেলিয়া অ্যাম্বাসেডর আবুল কালাম আজাদের সভাপতিত্বে সেমিনারে যোগ দেন কাউন্সিলর মাসুদ চৌধুরী এবং কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হুদা।

সম্প্রতি হোয়াইট রিবন ডে এবং শিশু ও নারী নির্যাতন বিষয়ক সেমিনারে বক্তারা ডোমেস্টিক ভায়োলেন্সের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের সভাপতি আবুল কালাম আজাদ খোকন বলেন, নারী নির্যাতন প্রতিহত করাই হলো হোয়াইট রিবন মেলা। এ ছাড়া হোয়াইট রিবন অ্যাম্বাসেডরদের নৈতিক কাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাসিম সামাদ।

পরে নারী নির্যাতন বিষয়ক একটি ভিডিও প্রদর্শন করা হয়। এরপর সিডনিতে সম্প্রতি নিহত মুজাহিদ ময়ূখ ও রাহাত বিন মোর্শেদ এবং সড়ক দুর্ঘটনায় আহত রিফাত মোস্তফার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হোয়াইট রিবন কর্মকর্তা রন মিশেল, অস্ট্রেলিয়ান গ্রিন্স দলের নেতা টমাস এমেট, লিবারাল দলের নেতা রশীদ ভুইয়া, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হুদা, নিউ সাউথ ওয়েলস হেলথ-এর ম্যাথিউ, মানসিক স্বাস্থ্য কর্মকর্তা হেন্ড সাবা, হোয়াইট রিবন অ্যাডভোকেট কানিতা আহমেদ, হোয়াইট রিবন মেইল অ্যাডভোকেট মনজুর আহমদ খান জিয়া এবং মুফতি আব্দুস সালামন।

বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এসবিএস বাংলার একজিকিউটিভ প্রডিউসার আবু রেজা আরেফিন, সাংবাদিক ড. নার্গিস বানু, সাংবাদিক মিজানুর রহমান ও লেখক নির্মল পাল,নবধারা নিউজের ড. ফয়জুল আজিম চঞ্চল, আবিদা আসওয়াদ, বাংলাকথার সন্পাদক আব্দুল আওয়াল এবং লেখক পূরবী পারমিতা বোস প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com