সিডনির লাকেম্বা লাইব্রেরি হলে বগুড়াবাসীর আঞ্চলিক সংগঠন ‘বগুড়া সমিতি অস্ট্রেলিয়া’র চতু্র্থ বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশ ভোজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমিতির সভাপতি শাহ মো: এনায়েতুর রহিম বেলাল, সাধারণ সম্পাদক নির্মল্য তালুকদার নান্টু, উপদেষ্টা ড. রফিকুল ইসলাম ও উপদেষ্টা মো: লুৎফর রহমান। নৈশ ভোজের বিরতির পর ‘হামরা বগুড়ার ছোল’ গান দিয়ে শুরু […]
সিডনির লাকেম্বা লাইব্রেরি হলে বগুড়াবাসীর আঞ্চলিক সংগঠন ‘বগুড়া সমিতি অস্ট্রেলিয়া’র চতু্র্থ বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশ ভোজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমিতির সভাপতি শাহ মো: এনায়েতুর রহিম বেলাল, সাধারণ সম্পাদক নির্মল্য তালুকদার নান্টু, উপদেষ্টা ড. রফিকুল ইসলাম ও উপদেষ্টা মো: লুৎফর রহমান।
নৈশ ভোজের বিরতির পর ‘হামরা বগুড়ার ছোল’ গান দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব। এতে অংশগ্রহণ করেন নাসিমা আক্তার নাজু, রেজিনা আক্তার ফেন্সী,কবিতা পারভেজ,স্নিগ্ধা সাহেদা ও মুতাসিম বিল্লাহ। সংগীত পরিবেশন করেন যথাক্রমে ড. কাইয়ুম পারভেজ, অমিয়া মতিন, নিশাত আরা সিদ্দিক (রিপা) ও তৈমুর রহমান লেমন। নৃত্য পরিবেশন করেন নির্ভানা তালুকদার ও লরেন্স পেরেরা।
অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর নাজমুল হুদা বাবু, ডা: নয়ন, ডা: জাকির হাসান, মোফাজ্জল কাজী, আব্দুল লতিফ শিকদার, নুরুল ইসলাম চৌধুরী শিপন, ড. আনোয়ারুল হক, ড. নার্গিস বানু, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ খোকন, আল নোমান শামীম, নাসিম সামাদ, আওয়াল খান, হারুনর রশীদ, লিংকন শফিউল্লাহ,আমিনুল ইসলাম রুবেল, বাকের, বুলা,প্রিন্স, সোহেল,তরিক, রিয়াদ, মিলি, আরিফ, পাভেল, লিটা, আনোয়ার, নীতু, লিজা, খুশী, সামান্তা, নিপা, পিংকি, সানজিদা ও মনির।
উল্লেখ্য যে, বগুড়া সমিতির অস্ট্রেলিয়া জন্মলগ্ন থেকে প্রতি বছরে ধারবাহিক ভাবে দুটি অনুষ্ঠানের আয়োজন করে থাকে।