অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন রাজ্যের ক্যালবেরি পর্বতে ওঠার সময় ডিহাইড্রেশন বা শরীরে পানিশূন্যতার কারণে ময়ূখ মুজাহিদ মৃত্যু হয়েছে। গত শনিবার পার্থ থেকে ৪৮৫ কিলোমিটার উত্তরে অবস্থিত ক্যালবেরি জাতীয় পার্কে বন্ধুদের সঙ্গে ঘুরতে যেয়ে ২৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ময়ূখরের এই করুণ পরিণতি ঘটে। ময়না তদন্ত শেষে পার্থ থেকে সিডনি পথে লাশ আজ এসে পৌঁছবে। আর আগামীকাল ২ […]
অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন রাজ্যের ক্যালবেরি পর্বতে ওঠার সময় ডিহাইড্রেশন বা শরীরে পানিশূন্যতার কারণে ময়ূখ মুজাহিদ মৃত্যু হয়েছে। গত শনিবার পার্থ থেকে ৪৮৫ কিলোমিটার উত্তরে অবস্থিত ক্যালবেরি জাতীয় পার্কে বন্ধুদের সঙ্গে ঘুরতে যেয়ে ২৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ময়ূখরের এই করুণ পরিণতি ঘটে।
ময়না তদন্ত শেষে পার্থ থেকে সিডনি পথে লাশ আজ এসে পৌঁছবে। আর আগামীকাল ২ নভেম্বর শুক্রবার বাদ জুন্মা সিডনির ল্যাকান্বা বড় মসজিদে মরহুম মুজাহিদ ময়ূখের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। লাশ ভিউয়িংয়ের সময় সকাল ১০:০০ থেকে ১১:০০ পর্যন্ত (ল্যাকান্বা বড় মসজিদ সংলগ্ন এলএমএ বিল্ডিংয়ে)।
কিসমাতুল আল মুজাহিদ ময়ূখ জন্ম ২১শে অক্টোবর ১৯৯১ সালে। সিডনি টেকনিক্যাল হাই স্কুল থেকে পড়াশোনা শেষে পার্থের মারডক বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেন। গত ২১ অক্টোবর ছিল তার জন্মদিন। তার মা কিশোয়ার জাহান ঝুমা এবং বাবা ফয়েজ আল মুজাহিদ। ছেলের মৃত্যুতে বাবা-মা ভীষণ অসুস্থ হয়ে পড়েন।
মুজাহিদের অকালমৃত্যুর ঘটনায় তার পরিবার পরিজনসহ অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকাহত পরিবেশ বিরাজ করছে।
Mosque, 65-67 Wangee road, Lakemba