অস্ট্রেলিয়ার ভিসা সহজীকরণে বাংলাদেশি কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে দেশটির ইমিগ্রেশন, সিটিজেনশিপ ও মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী ডেভিড কোলমেন এমপি। সম্প্রতি সিডনির ব্যাঙ্কস এলাকাতে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট দল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস ও কালচারাল এসোসিয়েশন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও সাবেক প্রেসিডেন্ট নাসিম সামাদ, ষ্টাডি নেট এডুকেশনের সিইও মোহাম্মদ হোসাইন এবং সাংবাদিক ও হোয়াইট রিবন অস্ট্রেলিয়া অ্যান্বাসেডর আবুল কালাম আজাদ খোকন।
ডেভিড কোলমেন মেম্বার ফর ব্যাঙ্কস ও লিবারেল পার্টির নেতা। অস্ট্রেলিয়া সরকারের অভিবাসন মন্ত্রণালয়ের দায়িত্বে নবনিযুক্ত মন্ত্রী ডেভিড কোলমেন বলেন, বিভিন্ন দেশ থেকে আসা সাংস্কৃতিক ও ক্রীড়া দলের (কমনওয়েলথ গেমস ও অলিম্পিক গেমস) অবৈধভাবে অস্ট্রেলিয়াতে থেকে যাওয়ার নজীর রয়েছে। আর এ ব্যাপারে তার মন্ত্রণালয় থেকে পরে বিস্তারিত জানাবেন। অস্ট্রেলিয়াতে কি পরিমাণে বাংলাদেশী ছাত্র আছে তা তিনি বাংলাদেশ হাইকমিশন থেকে জেনে নিবেন বলেও জানান।
মন্ত্রী আরো জানান, ক্ষুদ্র ব্যাবসায়ী ভিসা ও আই,এল,টি,ই,এস বিষয়ে পূর্বের মিটিংয়ে আলোচনা হয়েছে কিন্তু এখনো কোন সিদ্ধান্তে নেওয়া হয়নি।
মোহাম্মদ হোসাইন বলেন, বাংলাদেশী ছাত্রদের ভিসাপ্রাপ্তির দীর্ঘসূত্রিতা ও অনেক ক্ষেত্রে উপযুক্ত কাগজপত্র থাকা সত্ত্বেও ভিসাপ্রাপ্তিতে বিলম্ব হয়। তিনি মন্ত্রীর কাছে ভিসাসংক্রান্ত বিষয়ে একটি প্রতিবেদন উপস্হাপন করেন।
বর্তমান গ্লোবাল বিশ্বে অভিবাসন একটি চলমান প্রক্রিয়া। মন্ত্রীকে নাসিম সামাদ বলেন, ভিসা সেকশন দিল্লিতে স্থানান্তরিত করার কারণে বাংলাদেশীদের যে সমস্যাগুলির সন্মুখীন হচ্ছেন তা তুলে ধরেন। কারণ অস্ট্রেলিয়া সরকার ঢাকা থেকে ভিসা অফিস নয়াদিল্লিতে স্থানান্তরিত করার কারণে বাংলাদেশিদের ভিসা, ইন্টারভিউ ও কনস্যুলার সংক্রান্ত সেবা গ্রহনে বাধাগ্রস্ত হচ্ছে।
নাসিম সামাদ আরো উল্লেখ করেন, সন্প্রতিকালে দুইজন বিশিষ্ট ব্যক্তি ভিসাপ্রাপ্তিতে বিলম্বের কারণে সেমিনারে অংশগ্রহন করতে পারেনি। মন্ত্রী এ বিষয়টি তাঁর একান্ত সচিবকে খোঁজ করার জন্য নির্দেশ দেন।
জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, এন্টারটেইনমেন্ট ভিসাসহ অভিবাসন প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও নিরাপদ করে তোলা যায় সে ব্যাপারে কথা বলেন। কমিউনিটির অন্যান্য সর্বিক বিষয়াদি নিয়েও আলোচনা করেন তিনি।
সর্বশেষে মন্ত্রীকে বাংলাদেশীদের অভিবাসন/ ভিসা
সংক্রান্ত সমস্যাদির কথা ধৈর্য্য সহকারে শোনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশী প্রতিনিধি দল।।