Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ৩ অক্টোবর ২০১৮

সিডনিতে অনিকের জানাজা আগামী ৪ঠা অক্টোবর

মনোয়ার সরকার অনিকের মরদেহ আজ পরিবারের কাছে হস্থান্তর করা হয়। আগামীকাল ৪ঠা অক্টোবর অনিকের নামাজের জানাজা বাদ যোহর লাকেম্বা বড় মসজিদে অনুষ্ঠিত হবে। তাঁকে শেষবারের মত বিদায় জানানোর জন্য একই দিন সকাল এগারটা থেকে জোহরের নামাজের আগ পর্যন্ত তার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খীদের জন্য তার মরদেহ উম্মুক্ত থাকবে লাকেম্বায় মসজিদ প্রাঙ্গনে। জানাজা শেষে তার মরদেহ […]

সিডনিতে অনিকের জানাজা আগামী ৪ঠা অক্টোবর
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

মনোয়ার সরকার অনিকের মরদেহ আজ পরিবারের কাছে হস্থান্তর করা হয়। আগামীকাল ৪ঠা অক্টোবর অনিকের নামাজের জানাজা বাদ যোহর লাকেম্বা বড় মসজিদে অনুষ্ঠিত হবে। তাঁকে শেষবারের মত বিদায় জানানোর জন্য একই দিন সকাল এগারটা থেকে জোহরের নামাজের আগ পর্যন্ত তার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খীদের জন্য তার মরদেহ উম্মুক্ত থাকবে লাকেম্বায় মসজিদ প্রাঙ্গনে। জানাজা শেষে তার মরদেহ সিডনির রকউড সিমেট্রিতে সমাহিত করা হবে।

অনিকের পরিবার থেকে জানাজায় শরিক হওয়ার জন্য সকলকে আন্তরিকভাবে অনুরোধ করা হয়।

উল্লেখ্য যে, গত ২৯ সেপ্টেম্বর দুপুরের ১২:৪০ মিনিটে মনোয়ার সরকার অনিক সিডনির দক্ষিণে ক্লিফটনের ক্লিফ ব্রিজ এর নিকট বন্ধুদের সাথে পাহাড়ের কিনারা দিয়ে হাঁটার সময় পা পিছলে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অত্যন্ত মেধাবী অনিকের বয়স ছিল মাত্র ২৪ এবং নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রী শেষ করে সিডনি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com