হঠাৎ করেই সরকারের পরিবর্তন হয়ে গেল অস্ট্রেলিয়ায়। ক্ষমতাসীন দল ক্ষমতায় থাকলেও দায়িত্ব ছেড়েছেন প্রধানমন্ত্রী। ফলে কিছুটা পরিবর্তন আসছে মন্ত্রীসভায়ও। ম্যালকম টার্নবুলকে সরিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্বে আসা স্কট মরিসন রবিবার দুপুরে (বাংলাদেশ সময়) তার নতুন মন্ত্রীসভার নাম ঘোষণা করেছেন। যার কারণে মন্ত্রীসভায় রদবদলের শুরু সেই পিটার ডাটন আছেন তার আগের পদেই। তিনি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্বই পালন করবেন। তবে […]
হঠাৎ করেই সরকারের পরিবর্তন হয়ে গেল অস্ট্রেলিয়ায়। ক্ষমতাসীন দল ক্ষমতায় থাকলেও দায়িত্ব ছেড়েছেন প্রধানমন্ত্রী। ফলে কিছুটা পরিবর্তন আসছে মন্ত্রীসভায়ও।
ম্যালকম টার্নবুলকে সরিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্বে আসা স্কট মরিসন রবিবার দুপুরে (বাংলাদেশ সময়) তার নতুন মন্ত্রীসভার নাম ঘোষণা করেছেন।
যার কারণে মন্ত্রীসভায় রদবদলের শুরু সেই পিটার ডাটন আছেন তার আগের পদেই। তিনি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্বই পালন করবেন। তবে এবার স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে ইমিগ্রেশন বিভাগকে আলাদা করে দেয়া হয়েছে। ইমিগ্রেশন বিষয়ক নতুন মন্ত্রী হয়েছেন ডেভিড কলেমন।
নতুন মন্ত্রীসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ম্যারিস পেইন। আর প্রতিনক্ষামন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ক্রিস্টফার পেইন। আর বাণিজ্যমন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন সাইমন বার্মিংহাম।
এরকমই আরও কিছু পরিবর্তন নিয়ে মরিসন সাজিয়েছেন তার নতুন মন্ত্রীসভা।
নতুন মন্ত্রীদের নাম ঘোষণার পর তিনি বলেছেন, সব ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করার জন্যই এই মন্ত্রীসভা গঠন করা হয়েছে।