Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ১৬ আগস্ট ২০১৮

অস্ট্রেলিয়ায় প্রথম মুসলিম নারী সিনেটর মেহরিন

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় মুসলিম নারী সিনেটর নিয়োগ পেয়েছেন। তার নাম মেহরিন ফারুকি। দেশটির চলমান বর্ণবাদ বিতর্কের মধ্যেই বুধবার তিনি নিয়োগ পেলেন। মেহরিনের জন্ম পাকিস্তানে। ১৯৯২ সালে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় যান তিনি। রাজনীতিতে প্রবেশের আগে পরিবেশ ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট করেন। ২০১৩ সালের পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে এমপি হন তিনি। এমন এক সময় অস্ট্রেলিয়ার সিনেটর হলেন তিনি, যখন দেশটিতে […]

অস্ট্রেলিয়ায় প্রথম মুসলিম নারী সিনেটর মেহরিন
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় মুসলিম নারী সিনেটর নিয়োগ পেয়েছেন। তার নাম মেহরিন ফারুকি। দেশটির চলমান বর্ণবাদ বিতর্কের মধ্যেই বুধবার তিনি নিয়োগ পেলেন। মেহরিনের জন্ম পাকিস্তানে। ১৯৯২ সালে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় যান তিনি। রাজনীতিতে প্রবেশের আগে পরিবেশ ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট করেন। ২০১৩ সালের পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে এমপি হন তিনি।

এমন এক সময় অস্ট্রেলিয়ার সিনেটর হলেন তিনি, যখন দেশটিতে অভিবাসী মুসলিমদের নিয়ে চরম বিতর্ক চলছে। সিনেটর হওয়ার পর বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মেহরিন বলেন, ‘অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ আমাদের এ বৈচিত্র্যর জন্য আরও শক্তিশালী হবে।’

আগামী সপ্তাহেই শপথ নেবেন তিনি। সিনেটর ফ্রেশার অ্যানিংয়ের একজন ঘোর সমালোচক মেহরিন। মঙ্গলবার পার্লামেন্টে অ্যানিংয়ের প্রথম বক্তব্যের সমালোচনায় মেহরিন বলেন, ‘ঘৃণা আর জাতিবিদ্বেষ উগরে দিয়ে তিনি লাখো অস্ট্রেলিয়র মুখে থুতু ছিটিয়েছেন।’

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com