Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ২৭ জুলাই ২০১৯

‘ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইনক’ আয়োজিত তিনদিনব্যাপী ঈদ মেলা

আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ‘ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইনক’ সংগঠন তিনদিনব্যাপী ঈদ মেলার আয়োজন করেছে সিডনির ল্যাকান্বার ইউনাইটিং চার্চে। এ মেলা আগামী ২৭ জুলাই, ৩রা অগাস্ট এবং ১০ই (পরপর তিন শনিবার) অনুষ্ঠিত হবে। এই মেলার আয়োজক ‘শাহিন’স বুটিক’ ও ‘বাংলা হেয়ার এন্ড বিউটি স্টুডিও’ জনপ্রিয় ফ্যাশন হাউস। বাংলা কমিউনিটির ল্যাকান্বাতে এই ঈদ মেলাটি খুব জনপ্রিয়। বিগত বছরগুলোর মতো […]

‘ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইনক’ আয়োজিত তিনদিনব্যাপী ঈদ মেলা
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ‘ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইনক’ সংগঠন তিনদিনব্যাপী ঈদ মেলার আয়োজন করেছে সিডনির ল্যাকান্বার ইউনাইটিং চার্চে। এ মেলা আগামী ২৭ জুলাই, ৩রা অগাস্ট এবং ১০ই (পরপর তিন শনিবার) অনুষ্ঠিত হবে। এই মেলার আয়োজক ‘শাহিন’স বুটিক’ ও ‘বাংলা হেয়ার এন্ড বিউটি স্টুডিও’ জনপ্রিয় ফ্যাশন হাউস।

বাংলা কমিউনিটির ল্যাকান্বাতে এই ঈদ মেলাটি খুব জনপ্রিয়। বিগত বছরগুলোর মতো এবারের মেলায় সিডনি, মেলবোর্নে ও ক্যানবেরার বিখ্যাত ফ্যাশান হাউসগুলো অংশগ্রহণ করছে।প্রবাসে বাংলাদেশের ঈদের আমেজ ও দেশীয় ঐতিহ্যবাহী পোশাককে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই ঈদ মেলার আয়োজন। সিডনিতে বসবাসরত মেলায় নারী উদ্যোক্তারা দেশীয় শাড়ী, সালওয়ার-কামিজ, পাঞ্জাবি, ছোটদের পোশাক, গহনা, খাবার ও রকমারি খেলনার পসরা সাজিয়ে নিয়ে বসবেন।

প্রতিবছরই দুটি ঈদে (নির্ধারিত শনিবার) এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে কয়েক বৎসর যাবৎ। আয়োজক শাহীন আকতার স্বর্ণা ও শিরিন আক্তার মনে করেন, ভবিষ্যতে ত্রিমাত্রা মেলাতে আরও নতুন কিছু উপহার দিতে পারবেন এবং ঈদ মেলাকে সাফল্যমন্ডিত করার জন্য বাংলাদেশী কমিউনিটির সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com