Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ২০ জুলাই ২০১৮

ব্রিসবেনে ব্যাবের নির্বাচন ও রজতজয়ন্তী উদ্‌যাপন

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন ইনকের (ব্যাব) সাধারণ সভা ও নির্বাচন। এছাড়া একই অনুষ্ঠানে আড়ম্বরতার সংগে উদ্‌যাপন করা হয়েছে সংগঠনের রজতজয়ন্তী। গত ৭ জুলাই শনিবার ব্রিসবেনের অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল ইসলামিক কলেজের অডিটোরিয়ামে রজতজয়ন্তী উদ্‌যাপন, সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টায়। তিন পর্বে বিভক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন […]

ব্রিসবেনে ব্যাবের নির্বাচন ও রজতজয়ন্তী উদ্‌যাপন
২ মিনিটে পড়ুন |

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন ইনকের (ব্যাব) সাধারণ সভা ও নির্বাচন। এছাড়া একই অনুষ্ঠানে আড়ম্বরতার সংগে উদ্‌যাপন করা হয়েছে সংগঠনের রজতজয়ন্তী। গত ৭ জুলাই শনিবার ব্রিসবেনের অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল ইসলামিক কলেজের অডিটোরিয়ামে রজতজয়ন্তী উদ্‌যাপন, সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টায়। তিন পর্বে বিভক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি তুলি নূর। প্রথম পর্ব শুরু হয় ব্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সদ্যপ্রয়াত ফজিলাতুন্নেছা চৌধুরী মানিকের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। তাঁর জীবনী ও ব্যাব গঠনে তাঁর ভূমিকা সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন তুলি নূর।

দ্বিতীয় পর্বে ব্যাবের ২৫ বছরের ইতিহাস তুলে ধরা হয়। উপস্থাপিকা তুলি নূর সংক্ষেপে ইতিহাস তুলে ধরেন। তিনি ব্যাব গঠন ও এগিয়ে নিতে ভূমিকা রাখার জন্য সকল স্বেচ্ছাসেবীকে ধন্যবাদ জানান। এ পর্বটি শেষ হয় রঙিনভাবে কেক কাটার মধ্য দিয়ে। উপস্থিত সকল সাবেক সভাপতি একত্রে কেক কেটে সংগঠনের রজতজয়ন্তী পালনকে চিরস্মরণীয় করে রাখেন।

তৃতীয় পর্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সভাপতি বিকাশ সিকদার। সভাপতির বক্তব্যে তিনি ব্যাবের এক বছরের কর্মকাণ্ড তুলে ধরেন ও জাঁকজমকপূর্ণ দুটি বৈশাখী মেলাসহ ছোট-বড় ১৫টি অনুষ্ঠানের আয়োজনের কথা উল্লেখ করেন। বিকাশ সরকার জানান, এ ছাড়া সবচেয়ে কঠিন ও কষ্টকর যে কাজটি এ বছর সমাধা হয়েছে তা হচ্ছে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন। এ কাজে স্বেচ্ছায় সাহায্য করতে এগিয়ে আসার জন্য তিনি মোস্তাফিজুর রহমান টিটু ও তাঁর দলকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com