Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ২৬ জুন ২০১৮

সিডনির ল্যাকান্বায় রাতে দুর্বৃত্তদের হাতে পাকিস্তানী বংশদ্ভুত জিসান আহমেদ গুরুতর আহত

সিডনির ল্যাকান্বায় রাতে দুর্বৃত্তদের হাতে পাকিস্তানী বংশদ্ভুত জিসান আহমেদ গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার রাত ১২টার (শনিবার সকাল) পর গুরুতর আহত অবস্থায় জিসানকে প্রথমে সিডনি সেন্ট জর্জ পাবলিক হসপিটালে আইসিইউ’তে ভর্তি করানো হয়। জিসান রাতের সিফটে কাজ শেষ যখন ল্যাকান্বার রেলওয়ে ষ্টেশন পার হন তখন তারঁ মাথার পিছনে কে বা কাহারা আঘাত করে রক্তাক্ত করেন। […]

সিডনির ল্যাকান্বায় রাতে দুর্বৃত্তদের হাতে পাকিস্তানী বংশদ্ভুত জিসান আহমেদ গুরুতর আহত
নিউজ ডেস্ক
২ মিনিটে পড়ুন |

সিডনির ল্যাকান্বায় রাতে দুর্বৃত্তদের হাতে পাকিস্তানী বংশদ্ভুত জিসান আহমেদ গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার রাত ১২টার (শনিবার সকাল) পর গুরুতর আহত অবস্থায় জিসানকে প্রথমে সিডনি সেন্ট জর্জ পাবলিক হসপিটালে আইসিইউ’তে ভর্তি করানো হয়।

জিসান রাতের সিফটে কাজ শেষ যখন ল্যাকান্বার রেলওয়ে ষ্টেশন পার হন তখন তারঁ মাথার পিছনে কে বা কাহারা আঘাত করে রক্তাক্ত করেন। সেই সময় জিসান শুধু তাঁর স্ত্রীকে ফোন করে দুর্ঘটনার কথা জানিয়ে জ্ঞানশূন্য হয়ে পড়েন। পরে তাঁর স্ত্রী পুলিশ ও এন্বুলেন্সকে ঘটনাস্হলে আসতে বলেন। পরবর্তীতে তাঁর মোবাইলটিও আর খুঁজে পাওয়া যায়নি।

হসপিটালে ভর্তি হয়ে তিনি কমাতে থাকলেও গত রবিবার দুপুরে ডাক্তার জিসানকে আশঙ্কামুক্ত ঘোষণা করে। ডাক্তার আরো জানান, সেরে উঠতে আরো অনেক সময়ের প্রয়োজন। রুগী যদিও শরীরে ব্যাথা অনুভব করছেন তবুও মাঝে মাঝে এখন কথার সাড়া দিচ্ছেন।

জিসান আহমেদের দুই বৎসরের মেয়ে ও দশ বৎসরের একটি ছেলে রয়েছে। বর্তমানে তারঁ স্ত্রী গর্ভবতী। তারা সিডনির ল্যাকান্বার ফেয়ারমাউন্ট ষ্ট্রীটে বাস করন। আর অষ্ট্রেলিয়াতে পাঁচ বৎসর যাবৎ বসবাসরত আছেন। তিনি রারউদ উলুয়ার্থে চাকুরী করেন। যদিও তিনি চাকুরীস্হলে নিজ গাড়ী ড্রাইভ যান কিন্তু শেষ দুই সপ্তাহ পাবলিক ট্রান্সপোট ব্যবহার করেন।

এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। শুধুই কি ছিনতাই নাকি, পূর্ব শত্রুতার জের হিসেবে এ হামলা চালানো হয়েছে সেটা পুলিশ খতিয়ে দেখছে। এ ব্যাপারে আরো বিস্তারিত পরে জানা যাবে।

জিসান আহমেদ সেন্ট জর্জ পাবলিক হসপিটালে আইসিইউ’র চতুর্থ তলায় (নতুন ভবন) ১৩নং বেডে আছেন। নিকট আত্বীয়-স্বজন ছাড়া অন্য কারো সাক্ষাৎতের অনুমতি নেই। তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন সুস্হ্যতার জন্য।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com