Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ১৯ জুন ২০১৮

বাংলাদেশে সন্ত্রাসী হামলার সন্দেহে অস্ট্রেলিয়ায় এক যুবক আটক

বাংলাদেশে সন্ত্রাসী হামলার ছক কষার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ। ২৬ বছর বয়সী, অস্ট্রেলিয়ান নাগরিক ওই যুবকের নাম নওরোজ রায়েদ আমিন। ১৬ জুন নিউ সাউথ ওয়েলস জয়েন্ট কাউন্টার টেরোরিজম টিম (এনএসডব্লিউজেসিটিটি) নওরোজকে তার বাসা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের দুটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে হামলা পরিকল্পনা করা এবং বৈরী […]

বাংলাদেশে সন্ত্রাসী হামলার সন্দেহে অস্ট্রেলিয়ায় এক যুবক আটক
নিউজ ডেস্ক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশে সন্ত্রাসী হামলার ছক কষার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ। ২৬ বছর বয়সী, অস্ট্রেলিয়ান নাগরিক ওই যুবকের নাম নওরোজ রায়েদ আমিন। ১৬ জুন নিউ সাউথ ওয়েলস জয়েন্ট কাউন্টার টেরোরিজম টিম (এনএসডব্লিউজেসিটিটি) নওরোজকে তার বাসা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের দুটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে হামলা পরিকল্পনা করা এবং বৈরী কর্মকাণ্ডে জড়িত হওয়ার প্রস্তুতি নেয়া।

অস্ট্রেলিয়া ফেডারেল পুলিশের সন্ত্রাস বিরোধী বিষয়ক জাতীয় ব্যবস্থাপক ইয়ান ম্যাকার্টনি বলেন, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের উদ্দেশ্যে আসার সময় সিডনি বিমানবন্দরে তাঁকে আটকায় সেখানকার নিরাপত্তা বাহিনী। সীমান্ত বাহিনীর কর্মকর্তারা তার লাগেজে বেশ কিছু জিনিসপত্র পান যা জংগি মতাদর্শে সমর্থনের ইংগিত বলে তারা মনে করেন। এরপর, তদন্তে নামে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ। তদন্ত শেষে অভিযোগ আনা হয় যে, সে ‘একই মতাদর্শে উদ্বুদ্ধ ব্যক্তিদের সংগে সাক্ষাৎ করতে এবং অস্ট্রেলিয়ার বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার’ অভিপ্রায় নিয়ে বাংলাদেশ সফরের পরিকল্পনা করেছিলো।

ইয়ান ম্যাকার্টনি আরো বলেন, দীর্ঘ এ তদন্তটি ছিলো বেশ জটিল। তিনি আরো বলেন, ‘আমাদের নজরে পড়া সকল ব্যক্তির বিষয়ে তদন্ত অব্যাহত রাখবে এনএসডব্লিউজেসিটিটি। সেইসাথে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাঁদের বিচারের আওতায় আনা হবে।’ সিডনির প্যারামাটা স্থানীয় আদালতে ১৭ জুন শুনানিতে জামিন আবেদন করেনি গ্রেপ্তারকৃত নওরোজ। আদালত পরবর্তী শুনানির জন্য ১৪ই আগস্ট দিন ধার্য করেছেন। প্রসংগত, আনিত অভিযোগগুলো প্রমাণিত হলে অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com