‘শাওয়াল’ আরবি শব্দ। এর অর্থ হলো উঁচু করা, উন্নতকরণ, উন্নত ভূমি, পূর্ণতা, ফলবতী, পাল্লা ভারী হওয়া, গৌরব করা, বিজয়ী হওয়া। হজরত আবু আইয়ুব আনসারি (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) ইরশাদ করেন-যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, অতঃপর শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো, সে যেন (পূর্ণ) এক বছর রোজা রাখলো। (মুসলিম শরিফ, হাদিস নং- ১১৬৪) হজরত আবু […]
‘শাওয়াল’ আরবি শব্দ। এর অর্থ হলো উঁচু করা, উন্নতকরণ, উন্নত ভূমি, পূর্ণতা, ফলবতী, পাল্লা ভারী হওয়া, গৌরব করা, বিজয়ী হওয়া।
হজরত আবু আইয়ুব আনসারি (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) ইরশাদ করেন-যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, অতঃপর শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো, সে যেন (পূর্ণ) এক বছর রোজা রাখলো। (মুসলিম শরিফ, হাদিস নং- ১১৬৪)
হজরত আবু আইয়ুব আল আনসারি (রা.) এই হাদিসের বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, রমজান মাসের রোজা পালনের বিনিময়ে দশ মাস এবং শাওয়াল মাসের রোজা পালনের বিনিময় দুই মাস-মোট (বার মাস) এক বছরের সমপরিমাণ সওয়াব পাওয়ার কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, ইসলামে একটি সৎকাজের বিনিময় হচ্ছে দশ নেকি- যা কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত।
রমজান মাসের রোজা পালন বাকি দশ মাস রোজা পালনের সমতুল্য আর (শাওয়ালের) ছয় রোজা দুই মাস রোজা পালনের সমান। সুতরাং এহলো এক বছরের রোজা পালন। অপর এক রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন শেষ করে (শাওয়াল মাসে) ছয় দিন রোজা রাখবে সেটা তার জন্য পুরো বছর রোজা পালন করার সমতুল্য হবে।
রমজানের ছুটে যাওয়া কাজা রোজা পরবর্তী রমজান মাস আসার আগে যেকোনো সময় আদায় করা যাবে। রমজানের কাজা রোজা রাখার জন্য সময় সংকীর্ণ না হলে তার আগে নফল রোজা রাখা বৈধ ও শুদ্ধ। অতএব সময় যথেষ্ট থাকলে ফরজ রোজা কাজা করার আগে নফল রোজা রাখতে পারবেন। যেমন, ফরজ নামাজ আদায় করার আগে সময় থাকলে নফল নামাজ আদায় করতে পারেন।
তাই শাওয়ালের ছয়টি সুন্নত রোজা রমজানের কাজা রোজা আদায়ের আগেও রাখা যাবে। তবে সম্ভব হলে আগে ফরজ রোজার কাজা আদায় করাই উত্তম।