Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ১৮ আগস্ট ২০১৯

সিডনিতে জাতীয় শোক দিবস পালিত

জাতীয় শোক দিবস ১৫ আগস্ট। স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছে দিনটি। জাতীয় শোক দিবসকে সামনে রেখে পুরো আগস্ট মাসব্যাপীই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। গত ১৫ আগস্ট বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সিডনি অফিসের উদ্যোগে […]

সিডনিতে জাতীয় শোক দিবস পালিত
নবধারা নিউজ
২ মিনিটে পড়ুন |

জাতীয় শোক দিবস ১৫ আগস্ট। স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছে দিনটি। জাতীয় শোক দিবসকে সামনে রেখে পুরো আগস্ট মাসব্যাপীই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে।

গত ১৫ আগস্ট বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সিডনি অফিসের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সন্ধ্যা ৭.৩০ মিনিটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করে। পরে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর পবিত্র কোরান তেলওয়াৎ ও গীতা থেকে পাঠ করা হয়।

কনস্যাল জেনারেল খন্দকার মাসুদুল আলমের সভাপতিত্বে এবং কনসাল মো: কামরুজ্জামানের সঞ্চালনায় উক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কাউন্সিল অব অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামীম, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল হাসনাৎ মিল্টন, জনস্বাস্থ্য গবেষক ও কলামিস্ট ড. শাখাওয়াত নয়ন, একুশে একাডেমির সভাপতি স্বপন পাল, যুবলীগ অস্ট্রেলিয়ার সভাপতি মোস্তাক মিরাজ, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মাল্য তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বানী পাঠ করে শোনানো হয়।
সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিকের উপরে আলোকপাত করেন এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার সংগ্রামে প্রবাসী হিসেবে গঠনমূলক ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর একটি প্রামান্য চিত্রও প্রদর্শন করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com