নাইম আবদুল্লাহ: অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশন, অস্ট্রেলিয়া- বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ ( এবিসিএক্স) ও টাঙ্গাইলের আনন্দপাঠের সহযোগিতায় বেঙ্গল গ্যালারি বাংলাদেশের দশ জন বিশিষ্ট শিল্পীদের নিয়ে “জন্মভূমির গান” নামে একটি শিল্পকলা প্রদর্শনীর আয়োজন করছে। এছাড়া এই প্রদর্শনীতে সহায়তা করছে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও চ্যানেল আই। বাংলাদেশের সাম্প্রতিক চিত্রকলার এই বিশাল প্রদর্শনী অস্ট্রেলিয়ায় এই প্রথম। প্রদর্শনীতে […]

নাইম আবদুল্লাহ:
অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশন, অস্ট্রেলিয়া- বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ ( এবিসিএক্স) ও টাঙ্গাইলের আনন্দপাঠের সহযোগিতায় বেঙ্গল গ্যালারি বাংলাদেশের দশ জন বিশিষ্ট শিল্পীদের নিয়ে “জন্মভূমির গান” নামে একটি শিল্পকলা প্রদর্শনীর আয়োজন করছে। এছাড়া এই প্রদর্শনীতে সহায়তা করছে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও চ্যানেল আই।

বাংলাদেশের সাম্প্রতিক চিত্রকলার এই বিশাল প্রদর্শনী অস্ট্রেলিয়ায় এই প্রথম। প্রদর্শনীতে শিল্পী কাইউম চৌধুরী, তাহেরা খানম, রফিকুন নবী, মনিরুল ইসলাম, আবদুশ শাকুর শাহ, ফরিদা জামান, রণজিৎ দাস, রোকেয়া সুলতানা, কনকচাঁপা চাকমা ও মোহাম্মদ ইকবালের ৪০ টি শিল্পকর্ম প্রদর্শিত হবে।
প্রদর্শনীটি প্রথম শুরু হবে মেলবোর্নের আলিয়স ফ্রসেস গ্যালারিতে আগামী ২২ মার্চ, চলবে ২৪ মার্চ পর্যন্ত। ন্যাশনাল গ্যালারি অব অস্ট্রেলিয়া কাউন্সিলের চেয়ারম্যান অ্যালান জেমস মেয়ার্স এর উদ্বোধন করবেন। কুইন স্ট্রিট (28 Queen St Woollahra NSW 2025) গ্যালারিতে ২৯শে মার্চ সাউদার্ন ক্রস ইউনিভার্সিটির চ্যান্সেলর ও অ্যাকশন এইড অস্ট্রেলিয়ার সভাপতি জন ডোওড সিডনি প্রদর্শনীর উদ্বোধন করবেন। চলবে ৩০শে মার্চ পর্যন্ত।
সবশেষে ইউনিভার্সিটি অব ক্যানবেরার অ্যান হার্ডিং কনফারেন্স সেন্টারে আগামী ১ এপ্রিল এই প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশের হাইকমিশনার লে: জে: (অব) মাসুদউদ্দীন চৌধুরী। চিত্রপ্রদর্শনী শেষ হবে ২রা এপ্রিল।