Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৮:০৬ পিএম, ৯ মে ২০১৪

কর্ণফুলী ডট কম” এর বিরুদ্ধে সুপ্রভাত সিডনির মামলা : ক্ষতিপূরণ দিতে আদালতের নির্দেশ

অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত “সুপ্রভাত সিডনির” বিরুদ্ধে ২০১২ সালের এপ্রিলে “কর্ণফুলী ডট কম” এ একটি মানহানিকর প্রতিবেদন প্রকাশিত হয় । এর প্রতিবাদে সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক আবদুল্লাহ ইউসুফ শামীম বাদী হয়ে কর্ণফুলী ডট কমের সম্পাদক বনি আমিন এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ দিন শুনানী শেষে গত ৫ ডিসেম্বর ২০১৩ তে মধ্যস্থতাকারী সভার সিদ্ধান্তের […]

কর্ণফুলী ডট কম” এর বিরুদ্ধে সুপ্রভাত সিডনির মামলা : ক্ষতিপূরণ দিতে আদালতের নির্দেশ
১ মিনিটে পড়ুন |

অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত “সুপ্রভাত সিডনির” বিরুদ্ধে ২০১২ সালের এপ্রিলে “কর্ণফুলী ডট কম” এ একটি মানহানিকর প্রতিবেদন প্রকাশিত হয় । এর প্রতিবাদে সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক আবদুল্লাহ ইউসুফ শামীম বাদী হয়ে কর্ণফুলী ডট কমের সম্পাদক বনি আমিন এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
মামলার দীর্ঘ দিন শুনানী শেষে গত ৫ ডিসেম্বর ২০১৩ তে মধ্যস্থতাকারী সভার সিদ্ধান্তের ভিত্তিতে মহামান্য আদালত রায় প্রকাশ করেন। আদালতের রায়ে উভয় পক্ষের উকিলের উপস্থিতিতে ও তাদের স্বাক্ষরসহ বনি আমিন কে আনুষ্ঠানিক শর্তহীন ‘ক্ষমাপ্রার্থনা পত্র’ প্রদানের নির্দেশ দেয়া হয়। আদালত ‘বনি আমিন’ কে আবদুল্লাহ ইউসুফ শামীমের খরচ সমেত পূর্ব সিদ্ধান্ত মোতাবেক ক্ষতিপূরণের নির্দেশ প্রদান করে ।
এখানে উল্লেখ্য, ‘বনি আমিন’ তার প্রদেয় ক্ষতিপূরণের প্রথম কিস্তি ২৮ ফেব্রুয়ারী ২০১৩ এর মধ্যে প্রদান করে।   কর্ণফুলী ডট কম বা বনি আমিনের সাথে মামলা চলা সময়কালে জনাব আবদুল্লাহ ইউসুফ শামীম তাঁর বন্ধু, শুভাকাঙ্খী ও কমিউনিটির নেতৃবৃন্দের নিকট থেকে যথেষ্ট নি:স্বার্থ সহযোগিতা পেয়েছেন,  যারা তাঁকে বিভিন্ন রকমের প্রমাণাদি দিয়ে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। এ ধরণের শুভাকাঙ্ক্ষী  সকলের কাছে জনাব আবদুল্লাহ আন্তরিকভাবে কৃতজ্ঞ।
রিপোর্ট : আবদুল্লাহ ইউসুফ, সুপ্রভাত সিডনি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com