আজ ২২ ডিসেম্বর রবিবার স্থানীয় সময় দুপুর সোয়া দুইটার সময় অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক সিডনিতে নরওয়েস্ট প্রাইভেট হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩। মৃত্যুর আগে তিনি অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। ড. আব্দুর রাজ্জাক বঙ্গবন্ধু শেখ মুজিবের অত্যন্ত স্নেহধন্য ও […]
আজ ২২ ডিসেম্বর রবিবার স্থানীয় সময় দুপুর সোয়া দুইটার সময় অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক সিডনিতে নরওয়েস্ট প্রাইভেট হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩। মৃত্যুর আগে তিনি অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
ড. আব্দুর রাজ্জাক বঙ্গবন্ধু শেখ মুজিবের অত্যন্ত স্নেহধন্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন মনোবিজ্ঞান বিষয়ে অধ্যাপনা করেছেন। ড. রাজ্জাক বঙ্গবন্ধু কাউন্সিল অব অস্ট্রেলিয়ারও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি সিডনির বাঙালি কমিউনিটির কাছে সক্রিয় ভূমিকা পালন করেন।
বেশ কিছুদিন যাবৎ তিনি একাধিক দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। অস্ট্রেলিয়া আওয়ামী লীগসহ অন্যান্য সংগঠন ও কমিউনিটির ব্যক্তিরা মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।