Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

দৃষ্টি আকর্ষণ
৯:৫২ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯

ক্রিসমাস ট্রি আসলে কী?

বড়দিন এলেই দোকানে দোকানে ক্রিসমাস ট্রি বিক্রির রমরমা বাড়তে থাকে। সবুজ পিরামিডের মতো দেখতে এই গাছকে সুন্দর করে সাজিয়ে তোলা মানুষের কাছে অন্যতম প্রধান আকর্ষণ। তারা,বল,ফল,ফুল,পাখি, আলো দিয়ে এক অপূর্ব রূপ দেওয়া হয় এই গাছকে। কিন্তু কী এই ক্রিসমাস ট্রি? কবে থেকে এর প্রচলন হয়? কেন তাকে বড়দিনে রাখা হয়? চলুন জেনে নেই এর আদিকথা। […]

ক্রিসমাস ট্রি আসলে কী?
২ মিনিটে পড়ুন |

বড়দিন এলেই দোকানে দোকানে ক্রিসমাস ট্রি বিক্রির রমরমা বাড়তে থাকে। সবুজ পিরামিডের মতো দেখতে এই গাছকে সুন্দর করে সাজিয়ে তোলা মানুষের কাছে অন্যতম প্রধান আকর্ষণ।

তারা,বল,ফল,ফুল,পাখি, আলো দিয়ে এক অপূর্ব রূপ দেওয়া হয় এই গাছকে। কিন্তু কী এই ক্রিসমাস ট্রি? কবে থেকে এর প্রচলন হয়? কেন তাকে বড়দিনে রাখা হয়? চলুন জেনে নেই এর আদিকথা।

ক্রিসমাসে মজার মূল উপাদন হল ক্রিসমাস ট্রি। এই ক্রিসমাস ট্রি হিসেবে যে গাছটিকে ব্যাবহার করা হয়, সেটি আসলে দেবদারুজাতীয় গাছ। বড়দিনের সময় এই গাছ সাজানোর প্রথাটি মূলত রাজদরবারের বিষয় ছিল।

ধীরে ধীরে তা প্রথা হিসেবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ক্রিসমাস ট্রি–র উপরে একটি তারা রাখা হয়। বলা হয় যে, বেথলেহেমে যিশুর জন্মের প্রতীক হিসেবে এই তারাটির ব্যবহার। ক্রিসমাস ট্রি সাজানোর এই প্রথাটির প্রচলন করেছিলেন মার্টিন লুথার। স্বর্গ উদ্যানের ট্রি অফ লাইফ–এর চিহ্ন হিসেবে এটিকে ব্যবহার করা হয়।

খ্রীষ্টধর্ম প্রচলনের অনেক আগে থেকে গল দেশে (বর্তমানে ফ্রান্স) চিরহরিৎ গাছগুলিকে সুন্দর করে সাজিয়ে রাখা হতো। সাধারণত শীতের সময় বরফে ঢাকা অবস্থায় বাড়ির জানলায় এই গাছের ডালগুলিকে ঝুলিয়ে রাখা হতো।

ইউরোপে প্রচলিত ধারণা অনুযায়ী, ডাইনি, ভূতপ্রেত, রোগব্যাধির রক্ষাকবচ হিসেবে ব্যাবহৃত হত এই চিরহরিৎ গাছ। ১৬ শতকে জার্মানদের হাত ধরে ক্রিসমাস ট্রি সাজানোর প্রচলন শুরু হয়। সে সময় জার্মান ধর্মসংস্কারক মার্টিন লুথার গাছে মোমবাতি লাগিয়ে গাছ সাজানো শুরু করেন। এরপর তারা এবং আপেল এর সঙ্গে যোগ করা হয়।

এছাড়াও এই গাছের সঙ্গে জড়িয়ে আছে যুক্তরাজ্যের রানী ভিক্টোরিয়ার নাম। ১৮৪৮ সালে তিনি তাঁর স্বামী প্রিন্স আলবার্টের কাছে আবদার করেন, ছোটোবেলায় যেভাবে বড়োদিনের সময় গাছ সাজাতেন সেভাবে সাজাতে চান।

প্রিন্স আলবার্ট জার্মান কায়দায় মোমবাতি, মিষ্টি এবং অলংকার দিয়ে সাজান। এই ঘটনার পরে লন্ডনের বিভিন্ন পত্রিকায় তা ছাপা হয়। এরপর থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয় ক্রিসমাস ট্রি সাজানোর প্রতিযোগিতা। তারপর থেকে যত দিন এগিয়েছে ততই ক্রিসমাস ট্রি বড়দিনের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com