ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ভারতে নিযুক্ত ব্রিটিশ সেনা অফিসারেরা ব্যাডমিন্টন খেলা উদ্ভাবন করেন। জনপ্রিয় ব্যাডমিন্টন খেলাটি একক বা যুগ্মভাবে খেলতে হয় এবং যা নেট দ্বারা বিভক্ত একটি আয়তাকার কোর্টেরও প্রয়োজন হয়। অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টটি সম্প্রতি সম্পন্ন হয়েছে সিডনির টেম্পিতে রবিন ওয়েবস্টার স্পোর্টস সেন্টারে। সুপার সিরিজে পুরুষ বিভাগ অংশ নেয় ৪০টি দলে […]
ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ভারতে নিযুক্ত ব্রিটিশ সেনা অফিসারেরা ব্যাডমিন্টন খেলা উদ্ভাবন করেন। জনপ্রিয় ব্যাডমিন্টন খেলাটি একক বা যুগ্মভাবে খেলতে হয় এবং যা নেট দ্বারা বিভক্ত একটি আয়তাকার কোর্টেরও প্রয়োজন হয়।
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টটি সম্প্রতি সম্পন্ন হয়েছে সিডনির টেম্পিতে রবিন ওয়েবস্টার স্পোর্টস সেন্টারে। সুপার সিরিজে পুরুষ বিভাগ অংশ নেয় ৪০টি দলে এবং বয়সভিক্তিক দুই শ্রেণিতে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

গত ২২ ডিসেম্বর সিডনির রকডেলে স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এই পুরস্কার বিতরণী পর্ব পরিচালনা করেন লিংকন সফিকউল্লা। অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য দেন প্রতিযোগিতার অন্যতম আয়োজক ইকবাল ইউসুফ টুটুল।
ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতায় ‘ওপেন গ্রুপে’ চ্যাম্পিয়ন হয়েছে রাকেশ-আরাফাত জুটি ও রানার্স আপ সাহেদ-রবিন জুটি। অন্যদিকে ‘সিনিয়র গ্রুপ এ’ চ্যাম্পিয়ন হয়েছে বাবু-সাহেদ জুটি এবং রানার্স আপ হয়েছে টুটুল-আতিক জুটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজক, অংশগ্রহণকারী খেলোয়াড় ও তাদের পরিবাররা, সাংবাদিক ও অন্যান্য অতিথিরা। নৈশভোজের পর অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বাংলাদেশি ব্যাডমিন্টন প্লেয়ার্স অ্যাসোসিয়েশন সিডনির সভাপতি কেসিম শামীম বলেন, আগামীতে আরও আকর্ষণীয়ভাবে ব্যাডমিন্টন সিরিজটি আয়োজন করবে।