Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১০:৪৭ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২০

সিডনিতে ড. আব্দুর রাজ্জাকের স্মরণে শোকসভা

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. আব্দুর রাজ্জাকের স্মরণে শোক সভার আয়োজন করেছে বঙ্গবন্ধু কাউন্সিল অব অস্ট্রেলিয়া।গত ২ ফেব্রুয়ারি রবিবার সিডনির রকডেলে স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভাটি উপস্হাপনা করেন ফয়সাল হোসাইন। সভায় দলীয় নেতারা, সামাজিক, সাংবাদিক ও মরহুমের পরিবারসহ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অনেকেই বক্তব্য রাখেন তাঁর জীবনী নিয়ে। সভায় কিছু […]

সিডনিতে ড. আব্দুর রাজ্জাকের স্মরণে শোকসভা
১ মিনিটে পড়ুন |

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. আব্দুর রাজ্জাকের স্মরণে শোক সভার আয়োজন করেছে বঙ্গবন্ধু কাউন্সিল অব অস্ট্রেলিয়া।গত ২ ফেব্রুয়ারি রবিবার সিডনির রকডেলে স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভাটি উপস্হাপনা করেন ফয়সাল হোসাইন।

সভায় দলীয় নেতারা, সামাজিক, সাংবাদিক ও মরহুমের পরিবারসহ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অনেকেই বক্তব্য রাখেন তাঁর জীবনী নিয়ে। সভায় কিছু ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, ২২ ডিসেম্বর অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক সিডনিতে নরওয়েস্ট প্রাইভেট হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

মৃত্যুর আগে তিনি অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। ড. আব্দুর রাজ্জাক বঙ্গবন্ধু শেখ মুজিবের অত্যন্ত স্নেহধন্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন মনোবিজ্ঞান বিষয়ে অধ্যাপনা করেছেন।

ড. রাজ্জাক বঙ্গবন্ধু কাউন্সিল অব অস্ট্রেলিয়ারও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি সিডনির বাঙালি কমিউনিটির কাছে সক্রিয় ভূমিকা পালন করেন।

অনুষ্ঠানে মরহুম ড. আব্দুর রাজ্জাকের কর্মজীবনের স্মৃতিচারণ করে দোয়া করা হয়। মৃত্যুতে সকলে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামীমুল হক বলেন, “নেতায় নেতায় বিভক্তি আছে, মানুষে মানুষে কোন বিভক্তি নেই। তিনি একজন ভালো মানুষ ছিলেন। আব্দুর রাজ্জাক দলের জন্য অনেক সৃজনশীল কাজ করে গেছেন।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com