সিডনিতে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্ভোধন হয়ে গেল জয়যাত্রা টেলিভিশনের সিডনি স্টুডিও। গত ৭ মার্চ সন্ধ্যায় রকডেলের একটি স্থানীয় রেস্টুরেন্টের হলরুমে এই উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জয়যাত্রা টেলিভিশন অস্ট্রেলিয়া শাখার ডাইরেক্টর রহমত উল্লাহর সভাপতিত্বে ও জয়যাত্রা টিভি অস্ট্রেলিয়ার প্রতিনিধি বেলাল হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের পরিচালক ও […]
সিডনিতে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্ভোধন হয়ে গেল জয়যাত্রা টেলিভিশনের সিডনি স্টুডিও। গত ৭ মার্চ সন্ধ্যায় রকডেলের একটি স্থানীয় রেস্টুরেন্টের হলরুমে এই উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জয়যাত্রা টেলিভিশন অস্ট্রেলিয়া শাখার ডাইরেক্টর রহমত উল্লাহর সভাপতিত্বে ও জয়যাত্রা টিভি অস্ট্রেলিয়ার প্রতিনিধি বেলাল হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের পরিচালক ও বাংলাদেশ সরকারের সিআইপি হেলেনা জাহাঙ্গীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ম্যাট ও সমাজসেবী জাহাঙ্গীর আলম। ড. সৈয়দ ফয়জুল আজিমের সহযোগীতায় ও এনি সাবরিনের প্রানবন্ত উপস্থাপনায় উপস্থিত ছিলেন স্থানীয় সংবাদকর্মী, সামাজিক, রাজনীতিবীদ ও অন্যান্য গন্যমান্য ব্যক্তিত্ব।
প্রবাসবান্ধব জয়যাত্রা টেলিভিশন দেশের সীমানা পেরিয়ে বিভিন্ন দেশে প্রবাসীদের খবর প্রচারে অগ্রণী ভূমিকা রেখেছে। এ উদ্ভোধনী অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিক ছিল মুজিব শতবর্ষ উপলক্ষে স্থানীয় কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান।
সম্মাননাপ্রাপ্তরা হলেন:

১. প্রয়াত নুরুল আজাদ মরনোত্তর সম্মাননা ২. গামা আব্দুল কাদের সিনিয়র সিটিজেন
৩. নোমান শামীম সম্পাদক মুক্তমঞ্চ পত্রিকা
৪. শ্রাবন্তী কাজী নারী উদ্যোক্তা
৫. জাহাঙ্গীর আলম সমাজসেবী
৬. অর্পিতা সোম সাংস্কৃতিক
সাংস্কৃতিক পর্বে ফাহাদ আসমার ও নুসরাত জাহান স্মৃতির কবিতা পাঠ এবং অমিয়া মতিন ও নাবিলার গানের পরিবেশন উপস্থিত সবাইকে মুগ্ধ করে। ডিনারের পর ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।