মুজিববর্ষকে সামনে রেখে অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হলো স্বাধীনতা কাপ-২০২০। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির ক্রিকেট মাঠে এই টুর্নামেন্ট উদ্বোধন হয়। অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড: আবুল হাসনাত মিল্টন ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীম টুর্নামেন্ট উদ্বোধন করেন। প্রবাসে বসবাসরত প্রায় ৫০০ […]
মুজিববর্ষকে সামনে রেখে অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হলো স্বাধীনতা কাপ-২০২০। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির ক্রিকেট মাঠে এই টুর্নামেন্ট উদ্বোধন হয়।
অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড: আবুল হাসনাত মিল্টন ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীম টুর্নামেন্ট উদ্বোধন করেন। প্রবাসে বসবাসরত প্রায় ৫০০ তরুণ ক্রিকেটারের অংশগ্রহনে ও ২৭টি ক্রিকেট দল এই সর্বোবৃহৎ ও জনপ্রিয় টুর্নামেন্টটিতে প্রতিযোগিতা করবে।

খেলার মাঠে বক্তব্য রাখেন ড: আবুল হাসনাত মিল্টন, আব্দুল্লাহ নোমান শামীম, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহমান বেলাল, সহসভাপতি এডভোকেট নির্মল্য তালুকদার, আপ্যায়ন সম্পাদক জাকির হোসেন, ক্যাম্বেলটাউন মাল্টিকালচারাল সোসাইটির সাধারন সম্পাদক শফিকুল আলম, অস্ট্রেলিয়া যুবলীগ নেতা মেহেদী হাসান শাহিন, আলী আশরাফ হিমেল, চমন রহমান, বীর খান, শাহনেওয়াজ আলো ও অন্যান্যরা। স্বাধীনতা কাপ ২০২০ ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজন তত্ববধায়নে অনিক জুহায়ের, রবি, শিশির ও রাফি।