Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৪:৫১ পিএম, ৪ এপ্রিল ২০২০

করোনা সংকটে ঢাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে স্বদেশ বার্তা ও স্বদেশ এন্টারটেইনমেন্ট

বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস আজ মানুষের জীবন মহাসংকটে ফেলে দিয়েছে। করোনার ছোবল থেকে পৃথিবীর কোনো দেশই আর মুক্ত নয়। যেখানে উন্নত দেশগুলো করোনা ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে করোনার প্রাদুর্ভাবে এক মহাসংকটপূর্ণ পরিস্থিতিতে দেশের অর্থনীতি। বিশেষ করে দেশের নিম্নবর্গের মানুষের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় কষ্ট ও যন্ত্রণা। তবে আশার কথা হচ্ছে […]

করোনা সংকটে ঢাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে স্বদেশ বার্তা ও স্বদেশ এন্টারটেইনমেন্ট
২ মিনিটে পড়ুন |

বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস আজ মানুষের জীবন মহাসংকটে ফেলে দিয়েছে। করোনার ছোবল থেকে পৃথিবীর কোনো দেশই আর মুক্ত নয়। যেখানে উন্নত দেশগুলো করোনা ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে করোনার প্রাদুর্ভাবে এক মহাসংকটপূর্ণ পরিস্থিতিতে দেশের অর্থনীতি।

বিশেষ করে দেশের নিম্নবর্গের মানুষের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় কষ্ট ও যন্ত্রণা। তবে আশার কথা হচ্ছে সমাজের নানান বিত্তবান মানুষ এই করোনা সংকট মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।

এমনই সহযোগিতামূলক হাত বাড়িয়ে দিয়েছেন নিম্নবর্গের মানুষের দিকে ‘স্বদেশ বার্তা’ ও ‘স্বদেশ এন্টারটেইনমেন্ট’-এর কর্ণধার ফয়সাল আজাদ। যদিও তিনি একজন প্রবাসী বাংলাদেশী তবুও নাড়ির টানে দেশের দুই শতাধিক সাধারণ মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় খাবার ও পরিষ্কারক দ্রব্যাদি দিয়ে সহযোগিতা করেছেন।

বিতরণকৃত ভোগ্যদ্রব্যাদির মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, আলু, ভোজ্যতেল, লবন ও শুকনো খাবারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। এছাড়া পরিষ্কারক দ্রবাদি মধ্যে সাবান ও হ্যান্ড স্যানিটাইজারসহ মাস্কও দেয়া হয়েছে। এ সকল দ্রব্যাদি রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামীলীগ সিডনি, অস্ট্রেলিয়া’র সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ বলেন, ‘বিশ্বের মানুষ আজ মহাসংকটে আছে, আমরা এখন সবাই মানসিক কষ্টে আছি। তবে এ সময় সবচেয়ে বেশি কষ্টে আছে স্বল্প আয়ের মানুষ জন। তাই আমার ক্ষুদ্র প্রয়াসে দুঃখী মানুষদের জন্য কিছু করার চেষ্টা করেছি। সবার প্রতি বিনীত অনুরোধ এই মহাসংকটে আপনারাও সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়ান।

ঢাকায় ত্রাণসামগ্রী বিতরণ করার সময় উপস্থিত ছিলেন কাজী নাসিরুদ্দিন, জসীম উদ্দিন, মোবারক হোসেন, এফ জেড হাসান, জামাল উদ্দিন, মো. ইসমাইল প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com