অস্ট্রেলিয়াতে বসবাসরত নারায়ণগঞ্জবাসীদের বার্ষিক মিলনমেলার আয়োজনের কাজের প্রেক্ষিতে প্রথম মিটিং সম্পন্ন হলো। গত ২১শে জুন রবিবার সন্ধ্যায় সিডনির ল্যাকান্বাতে এই উপলক্ষ্যে মিটিংটি ডাকা হয়েছিল। আয়োজকরা জানান, মিলনমেলার নানা রকম আয়োজন বিকাল থেকে রাত্রি অবদ্বি চলবে। পূর্ণমিলনীতে উৎসবমুখর পরিবেশে সৃষ্টি করতে গল্প ও আড্ডার সঙ্গে চলবে কিছু খেলা, নাচ, গান, কবিতা। ফি/চাঁদার পরিমাণ পরবর্তীতে জানিয়ে দেওয়া […]
অস্ট্রেলিয়াতে বসবাসরত নারায়ণগঞ্জবাসীদের বার্ষিক মিলনমেলার আয়োজনের কাজের প্রেক্ষিতে প্রথম মিটিং সম্পন্ন হলো। গত ২১শে জুন রবিবার সন্ধ্যায় সিডনির ল্যাকান্বাতে এই উপলক্ষ্যে মিটিংটি ডাকা হয়েছিল।
আয়োজকরা জানান, মিলনমেলার নানা রকম আয়োজন বিকাল থেকে রাত্রি অবদ্বি চলবে। পূর্ণমিলনীতে উৎসবমুখর পরিবেশে সৃষ্টি করতে গল্প ও আড্ডার সঙ্গে চলবে কিছু খেলা, নাচ, গান, কবিতা। ফি/চাঁদার পরিমাণ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। রেজিষ্ট্রেশন করার জন্য একটি পেইজ খোলা হবে। সকল প্রবাসী নারায়ণগঞ্জবাসীদের স্বপরিবারে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রন জানানো হয়েছে।

উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন ইঞ্জি: আব্দুল কাইয়ুম, আব্দুল আজিজ, হারুনুর রশীদ, হাবিব জকি, ফারুক খান, মাহমুদুল হাসান মিটুল, আবুল কালাম আজাদ খোকন ও ওহিদুজ্জামান প্রমুখ।
যোগাযোগের জন্য সন্মানিত সদস্যদের নাম, ফোন নান্বার ও ইমেইল এড্রেস আহবান করা হচ্ছে। প্রাণঘাতি করোনাভাইরাস কোভিড-১৯ নিয়ন্ত্রণের উপর অনুষ্ঠানের তারিখ নির্ভর করছে। তবে মিলনমেলার সম্ভাব্য তারিখ ৫ই ডিসেম্বর শনিবার ঘোষণা করা হয়েছে।
Mob: 0421 138 404, 0402 284 321