Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১:৫৬ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০

অস্ট্রেলিয়ায় ‘ডিমেনশিয়া কেয়ার’ সপ্তাহ পালন

অস্ট্রেলিয়ায় ‘ডিমেনশিয়া কেয়ার’ সপ্তাহ ২১-২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এ উপলক্ষে শুক্রবার রাত ৮টায় সিডনির ল্যাকাম্বায় স্থানীয় বনফুল রেস্টুরেন্টে ডিমেনশিয়া কেয়ার সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। আবিদা আসওয়াদের সঞ্চালনায় সেমিনারের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যকর্মী ও মানসিক স্বাস্থ্য এডুকেটর আবুল কালাম আজাদ খোকন। তিনি বলেন, ‘২০১৬ সালের জরিপ অনুযায়ী অস্ট্রেলিয়ায় প্রতিদিন ৩৬ জন ডিমেনশিয়ায় মারা […]

অস্ট্রেলিয়ায় ‘ডিমেনশিয়া কেয়ার’ সপ্তাহ পালন
১ মিনিটে পড়ুন |

অস্ট্রেলিয়ায় ‘ডিমেনশিয়া কেয়ার’ সপ্তাহ ২১-২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এ উপলক্ষে শুক্রবার রাত ৮টায় সিডনির ল্যাকাম্বায় স্থানীয় বনফুল রেস্টুরেন্টে ডিমেনশিয়া কেয়ার সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। আবিদা আসওয়াদের সঞ্চালনায় সেমিনারের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যকর্মী ও মানসিক স্বাস্থ্য এডুকেটর আবুল কালাম আজাদ খোকন। তিনি বলেন, ‘২০১৬ সালের জরিপ অনুযায়ী অস্ট্রেলিয়ায় প্রতিদিন ৩৬ জন ডিমেনশিয়ায় মারা যায়। ডিমেনশিয়া বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে। রোগীকে অবহেলার পরিবর্তে ভালোবাসা ও সময় দিতে হবে’।

ডিমেনশিয়া এক ধরনের রোগ যার তেমন কোনো চিকিৎসা নেই। তবে সম্মিলিত প্রচেষ্টায় ডিমেনশিয়ায় আক্রান্তদের সুস্থ রাখা সম্ভব। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের ব্রেনের টিস্যু শুকিয়ে যাওয়ার কারণে স্মৃতিশক্তি হ্রাস পায়। বর্তমান বিশ্বে ৫০ মিলিয়ন মানুষ ডিমেনশিয়ায় আক্রান্ত। বয়োজ্যেষ্ঠদের ঝুঁকি সবচেয়ে বেশি। এছাড়া বংশগত কারণেও এ রোগ হতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার মো. কাইয়ুম, ড. ফয়জুল আজীম চঞ্চল, ফয়জুন নাহার পলি, দিলারা জামান, ওহিদুজ্জামান সাগর, জয়নুল আবেদীন শ্যাম, সাহাবুদ্দিন আহমেদ ও শরিফুল ইসলাম শিবলী প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com