Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১০:০৩ এএম, ২৪ নভেম্বর ২০২০

মহানবী (সা.)’র জন্মভূমিতে খুনি নেতানিয়াহুর সফর, ব্যাখ্যা চাইল হামাস

মহানবী (সা.)’র পবিত্র জন্মস্থান সৌদি আরবে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সফরের অনুমতি দেয়ার ব্যাখ্যা চেয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। আজ (সোমবার) হামাসের প্রভাবশালী নেতা সামি আবুযুহরি বলেছেন, সৌদি আরবে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন সফর গোটা মুসলিম উম্মাহর প্রতি অবমাননা। এর মাধ্যমে গোটা মুসলিম বিশ্বকে অপমান করা হয়েছে‌। একইসঙ্গে এর মাধ্যমে ফিলিস্তিনি […]

মহানবী (সা.)’র জন্মভূমিতে খুনি নেতানিয়াহুর সফর, ব্যাখ্যা চাইল হামাস
২ মিনিটে পড়ুন |

মহানবী (সা.)’র পবিত্র জন্মস্থান সৌদি আরবে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সফরের অনুমতি দেয়ার ব্যাখ্যা চেয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

আজ (সোমবার) হামাসের প্রভাবশালী নেতা সামি আবুযুহরি বলেছেন, সৌদি আরবে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন সফর গোটা মুসলিম উম্মাহর প্রতি অবমাননা। এর মাধ্যমে গোটা মুসলিম বিশ্বকে অপমান করা হয়েছে‌।

একইসঙ্গে এর মাধ্যমে ফিলিস্তিনি জাতির সব অধিকারকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। এ বিষয়ে সৌদি আরবকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। নেতানিয়াহুর এই সফরের ঘটনা অত্যন্ত বিপজ্জনক।

সৌদি আরবে মুসলমানদের পবিত্রতম স্থান মক্কা ও মদিনা অবস্থিত। মক্কায় রয়েছে কাবা শরিফ। সৌদি ভূখণ্ডেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)’র জন্ম। এ কারণেই ইসলামী বিশেষজ্ঞরা মুসলমানদের প্রকাশ্য শত্রু ও তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসার দখলকারী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাসূলে খোদা (সা.)’র জন্মভূমিতে প্রবেশ করতে দেয়াকে সব মুসলমানের জন্য অপমানজনক বলে মনে করছেন।

ফিলিস্তিনে প্রায় প্রতিদিনই মুসলমানদের হত্যা করছে নেতানিয়াহুর সরকার। নেতানিয়াহুসহ ইসরাইলি নেতাদেরকে মুসলমানেরা ভয়াবহ খুনি হিসেবেই চেনে।

ইসরাইলি পত্রিকাগুলো খবর দিয়েছে, দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল গোপনে সৌদি আরব সফর করেছেন। সেখানে তিনি সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন। দখলদার ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইউসি কোহেনও এ বৈঠকে উপস্থিত ছিলেন।

ইসরাইলি প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সত্যতা স্বীকার করে দখলদার শিক্ষামন্ত্রী ইউভ গ্যালান্ট বলেছেন, সত্যিই সফর ও বৈঠক হয়েছে। এটা ইসরাইলের জন্য চমৎকার অর্জন। ইসরাইলি এই মন্ত্রী যখন এ বিষয়ে কথা বলছিলেন তখন তাকে বেশ উল্লসিত মনে হচ্ছিল।

এমআরএম

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com