প্রবাসী বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশন অফ অষ্ট্রেলিয়ার আয়োজনে মানসিক স্বাস্থ্যে সেমিনার অনুষ্ঠিত হয়। গত ২১শে নভেন্বর শনিবার সিডনির ল্যাকান্বায় সেমিনারটির আয়োজন করে। অনুষ্ঠানে মনোবিজ্ঞানী জন মার্টিন প্রধান বক্তা ছিলেন। এই ওমেন্স সংগঠনের জেনারেল সেক্রেটারী ফয়জুন নাহার পলির সঞ্চালনায় সেমিনারের কার্যক্রম শুরু হয় ও প্রেসিডেন্ট ফেরদৌস সুলতানা তাঁদের গ্রুপের সকল কার্যবিবরণী পেশ করেন। মনোবিজ্ঞানী জন মার্টিন সিজোফ্রেনিয়ায় […]
প্রবাসী বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশন অফ অষ্ট্রেলিয়ার আয়োজনে মানসিক স্বাস্থ্যে সেমিনার অনুষ্ঠিত হয়। গত ২১শে নভেন্বর শনিবার সিডনির ল্যাকান্বায় সেমিনারটির আয়োজন করে। অনুষ্ঠানে মনোবিজ্ঞানী জন মার্টিন প্রধান বক্তা ছিলেন। এই ওমেন্স সংগঠনের জেনারেল সেক্রেটারী ফয়জুন নাহার পলির সঞ্চালনায় সেমিনারের কার্যক্রম শুরু হয় ও প্রেসিডেন্ট ফেরদৌস সুলতানা তাঁদের গ্রুপের সকল কার্যবিবরণী পেশ করেন।

মনোবিজ্ঞানী জন মার্টিন সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রুগী, বিষন্নতা, পোষ্ট নেটাল ডিপ্রেশন, মনোরোগ বিজ্ঞান, মনোবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি ইত্যাদি বিষয়ে ব্যাপক আলোচনা করেন। ‘মেট্রো এসিষ্ট’ এর সেটেলমেন্ট অফিসার মৌসুমী মার্টিন প্রধান বক্তাকে সহযোগীতা করেন। পরে প্রশ্নোত্তর পর্বেও জন মার্টিন বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উক্ত অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য এডুকেটর ও স্বাস্থ্যকর্মী আবুল কালাম আজাদ খোকন আলোচনায় বলেন, ‘মানসিক বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে। রোগীকে অবহেলার পরিবর্তে ভালোবাসা এবং সময় দিতে হবে।’ মনোসামাজিক মানসিক রোগের কারণ ও প্রতিকারের কথাও তিনি বলেন।

এ সেমিনারে আরো বক্তব্য রাখেন লেখিকা অনীলা পারভীন, মুক্তমঞ্চ সম্পাদক আল নোমান শামীম ও গোলাম মোস্তফা। বক্তব্যে সকলেই বলেন, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের পরিচর্যা করাটা জরুরী। উল্লেখ্য, ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ছিল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- শক্তি সংগঠনের সিইও সাবরিন ফারুকী উর্ষী ও আবিদা আসওয়াদ এবং ওমেন্স সংগঠনের সদস্যবৃন্দের মধ্যে আমেনা, নাছরিন, কাকলী, হাসি, লিজা, স্মৃতি, মনোয়ারা, শারমিন প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে গান পরিবেশন করেন স্থানীয়শিল্পী রুহুল আমিন, আয়েশা কলি এবং কিশোর শিল্পী কাশিব। তবলায় সহযোগীতায় ছিলেন নামিদ ফারহান। নাচ পরিবেশন করেন তাফতুন নিতু। কবিতা আবৃত্তিতে ছিলেন ফয়জুন নাহার পলি।