গত ১৩ ডিসেম্বর, রোববার সিডনিতে দুপুর ৩টায় বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ সাহাদ নোমানী (২৫) এর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহির রাজিউন)। গত ১২ তারিখ শনিবার বিকাল ৭:০০টায় অবস্থানরত হোটেল থেকে বের হওয়ার পর থেকেই নিঁখোজ হয়। হোটেলে থাকা বন্ধুরা পুলিশকে ফোন করে জানানোর পর হোটেলের নিকটস্থ লেক থেকে মৃতদেহ উদ্ধার করে। […]
গত ১৩ ডিসেম্বর, রোববার সিডনিতে দুপুর ৩টায় বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ সাহাদ নোমানী (২৫) এর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহির রাজিউন)।
গত ১২ তারিখ শনিবার বিকাল ৭:০০টায় অবস্থানরত হোটেল থেকে বের হওয়ার পর থেকেই নিঁখোজ হয়। হোটেলে থাকা বন্ধুরা পুলিশকে ফোন করে জানানোর পর হোটেলের নিকটস্থ লেক থেকে মৃতদেহ উদ্ধার করে।
সাহাদ নোমানীসহ চারজন বন্ধু হলিডে কাটানোর জন্য নিউ সাউথ ওয়েলসের স্যাংচুরী পয়েন্ট এলাকায় বেড়াতে গিয়েছিল। সে অস্ট্রেলিয়ার সিডনি লাকেম্বা ও ওয়ালীপার্কস্থ ক্যাথেলিন স্টিটে বসবাস করতেন। পূর্বে ইস্টলেখে থাকতেন।
সাহাদ নোমানী ডাবল ডিগ্রি করেছেন এবং একটি হলো আইন বিভাগে ইউনিভার্সিটি অব এনএসডব্লিউ থেকে। এই দুর্ঘটনায় মরহুমের মা জান্নাতুল নায়েম বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন। তাঁর মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত আছে।
সাহাদ নোমানীর বাবা একজন কৃষিবিদ এবং সিডনির ল্যাকান্বা শাখার ওয়েস্টপ্যাক ব্যাংকে চাকুরি করেন। সাহাদের বাবার বাড়ি নোয়াখালীর মাইজদিতে ও মার বাড়ি ময়মনসিংহে। আর ঢাকার কল্যাণপুরে তাদের অপর আবাসস্থল।