Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৩:১৬ এএম, ২৭ ডিসেম্বর ২০২০

সিডনি প্রবাসী আবিদা সুলতানার জন্মদিন

আজ ২৬ অক্টোবর আবিদা সুলতানার জন্মদিন। এক সময়ের শিশুশিল্পী বর্তমানে সিডনি প্রবাসী হয়ে কাজ করে যাচ্ছেন স্বতস্ফুর্তভাবে। আবিদা সুলতানার কাজের শুরু বিটিভিতে ১৯৯২ সালে শেখ সোরহাব হেসেনের হাত ধরে ‘কোরআন শিক্ষার আসর’ অনুষ্ঠানে। পরে বিটিভিতে ১৯৯২- ৯৩ সাল পর্যন্ত ‘এসো গান শিখি’ শিশুদের গানের অনুষ্ঠানে শিশুশিল্পী হিসাবে অংশগ্রহন করেন। ১৯৯৩-১৯৯৯ সাল পর্যন্ত নজরুল একাডেমীতে ছয় […]

সিডনি প্রবাসী আবিদা সুলতানার জন্মদিন
২ মিনিটে পড়ুন |

আজ ২৬ অক্টোবর আবিদা সুলতানার জন্মদিন। এক সময়ের শিশুশিল্পী বর্তমানে সিডনি প্রবাসী হয়ে কাজ করে যাচ্ছেন স্বতস্ফুর্তভাবে।

আবিদা সুলতানার কাজের শুরু বিটিভিতে ১৯৯২ সালে শেখ সোরহাব হেসেনের হাত ধরে ‘কোরআন শিক্ষার আসর’ অনুষ্ঠানে।

পরে বিটিভিতে ১৯৯২- ৯৩ সাল পর্যন্ত ‘এসো গান শিখি’ শিশুদের গানের অনুষ্ঠানে শিশুশিল্পী হিসাবে অংশগ্রহন করেন। ১৯৯৩-১৯৯৯ সাল পর্যন্ত নজরুল একাডেমীতে ছয় বৎসর সঙ্গীতচর্চা করেছে আবিদা। তাঁর হাতেখড়ি এই একাডেমীর ওস্তাদ সিদ্দিকুর রহমানের কাছে নজরুলগীতিতে ও ক্লাসিক্যাল গানে ওস্তাদ মাইনুলের কাছে।

‘নতুন কুড়ি’তে ১৯৯১ সালে দেশাত্নকবোধক ও নজরুলগীতিতে অংশগ্রহন করে। সাউন্ডটেক থেকে বের হওয়া ‘ভালবাসার চার অক্ষর’ নামে মিউজিক ভিডিও এলবামে রুনা লায়লার ও সাবিনা ইয়াছমিনের কন্ঠের সাথে ঠোঁট মিলিয়েছেন।

বিটিভিতে ‘শুভেচ্ছা’ ম্যাগাজিন অনুষ্ঠানের ছোট্র নাটিকাগুলিতে অংশগ্রহন করেছেন। চ্যানেল আইতে ‘ইউর চয়েজ ওলে ওলে’ এবং ‘মিউজিক প্লাস’ এ উপস্থাপনা করতেন।

পড়াশুনা করেছেন সমাজ কল্যাণে অনার্স ও মাষ্টারর্স। ছাত্র রাজনীতিতে আবু জর গিফারী কলেজের ছাত্রদলের মহিলা সম্পাদিকা ছিলেন। দেশব্যাপী বৃহৎ সংগঠন ‘খেলাঘর’র সদস্য ছিলেন। পথশিশু, প্রতিবন্ধী ও কিশোর অপরাধ নিয়ে স্বেচ্ছাসেবক কাজ করেছেন।

সিডনিতে বিএনপি ও জাসাস এর যুগ্ন সম্পাদক পদে আছেন। বাংলাদেশ কমিউনিটি কাউন্সিল ইনক এর উইমেন সেক্রেটারী। বহু স্বেচ্ছাসেবক কাজের সাথে সক্রিয় ভাবে জড়িত। কাজের স্বীকৃতি হিসাবে পুরষ্কারও পেয়েছেন বহু।

আরটিভি চ্যানেলের সিডনি শাখার সদস্য ছিলেন। অষ্ট্রেলিয়াতে নবধারা নিউজ অনলাইন, জন্মভূমির টিভির সাথে জড়িত। প্রবাসে বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপিকা ও নাটকের সাথে জড়িত।

সিডনিতে প্রায় ১০ বৎসর যাবৎ বসবাস করছেন। স্বামী ও এক সন্তানের জননী। প্রবাসে আবিদা আসওয়াদ নামেই সকলের কাছে পরিচিত। নবধারা পরিবারের পক্ষ থেকে শুভ জন্মদিনে আবিদা আসওয়াকে শুভেচ্ছা ও শুভকামনা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com