Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৮:৪২ এএম, ১১ এপ্রিল ২০২১

শিল্পী আপেল মাহমুদ ও স্থানীয় শিল্পীবৃন্দের বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

মহান স্বাধীনতা দিবস ও বৈশাখী উপলক্ষ্যে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে অজ বাংলা কমিউনিটি ক্লাব। আগামী ১১ই এপ্রিল রবিবার সকাল ১১:৩০ মিনিটে সিডনির ব্যাংকসটাউনে লিবার্টি প্লেস ফাংশন সেন্টারে অনুষ্ঠান উদযাপিত হবে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী আপেল মাহমুদ ও স্থানীয় শিল্পীবৃন্দের গান পরিবেশিত হবে। শিল্পী আপেল মাহমুদ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে […]

শিল্পী আপেল মাহমুদ ও স্থানীয় শিল্পীবৃন্দের বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
১ মিনিটে পড়ুন |
মহান স্বাধীনতা দিবস ও বৈশাখী উপলক্ষ্যে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে অজ বাংলা কমিউনিটি ক্লাব। আগামী ১১ই এপ্রিল রবিবার সকাল ১১:৩০ মিনিটে সিডনির ব্যাংকসটাউনে লিবার্টি প্লেস ফাংশন সেন্টারে অনুষ্ঠান উদযাপিত হবে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী আপেল মাহমুদ ও স্থানীয় শিল্পীবৃন্দের গান পরিবেশিত হবে।
শিল্পী আপেল মাহমুদ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে প্রচারিত ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানের গায়ক হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’ ‘লিখেছ আর না আসিতে রজনী’ তাঁর উল্লেখযোগ্য গান। দেশাত্ববোধক গান ছাড়াও তিনি রবীন্দ্রসঙ্গীত, লালনগীতি, গণসঙ্গীত ও আধুনিক ধারার গান গেয়েছেন।
গত মার্চ অজ বাংলা কমিউনিটি ক্লাব একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেছিল ল্যাকান্বা ক্লাবে। বিভিন্ন গণমাধ্যমের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক আবদুল্লাহ ইউসুফ শামীম, সম্পাদক আব্দুল মতিন, সম্পাদক ফজলে
রাব্বি, সম্পাদক মিজানুর রহমান সুমন ও সম্পাদক আবুল কালাম আজাদ খোকন।
বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইজ্ঞি: আব্দুল হান্নান, লিয়াকত আলী স্বপন, আবুল বাশার ভূঁইয়া, এনাম ও রানা শরীফ।
Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com