Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বিনোদন
২:১৬ পিএম, ২২ জানুয়ারি ২০১৪

অভিনেত্রী শাবনূর মা হয়েছেন

জনপ্রিয় অভিনেত্রী শাবনূর একটি পুত্রসন্তানের মা হয়েছেন। অস্ট্রেলিয়ার সিডনিস্থ ওব্যান হাসপাতালে এর চিকিৎসকরা জানিয়েছেন মা ও নবজাত সন্তান সুস্থ আছেন। প্রথমবারের মতো মা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে হাসপাতালে উপস্থিত আত্মীয়-স্বজনদের কাছে শাবনূর বলেন, এ এক অন্যরকমের সুখ। যার রূপ ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না।শাবনূরের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বোন ঝুমুর ও তার স্বামী সার্বক্ষণিক […]

অভিনেত্রী শাবনূর মা হয়েছেন
১ মিনিটে পড়ুন |

জনপ্রিয় অভিনেত্রী শাবনূর একটি পুত্রসন্তানের মা হয়েছেন। অস্ট্রেলিয়ার সিডনিস্থ ওব্যান হাসপাতালে এর চিকিৎসকরা জানিয়েছেন মা ও নবজাত সন্তান সুস্থ আছেন। প্রথমবারের মতো মা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে হাসপাতালে উপস্থিত আত্মীয়-স্বজনদের কাছে শাবনূর বলেন, এ এক অন্যরকমের সুখ। যার রূপ ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না।শাবনূরের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বোন ঝুমুর ও তার স্বামী সার্বক্ষণিক শাবনূরের সঙ্গে রয়েছেন। আর শাবনূরের স্বামী অনীক এ মুহূর্তে অবস্থান করছেন বাংলাদেশে। অনীক বলেন, খুব ইচ্ছে ছিল সন্তানের জন্মের সময় পাশে থাকবো। কিন্তু কিছু ব্যক্তিগত কারণে যেতে পারি নি। সবার কাছে দোয়া চাই যেন মা ও ছেলে সুস্থ থাকে।উল্লেখ্য, শাবনূর ও অনীক “বধূ তুমি কার” ছবিতে প্রথম একসঙ্গে অভিনয় করেন। সেখান থেকে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। ২০১১ সালে বিয়ে করেন তারা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সৃষ্টিশীল মানুষই অমর : জয়
৬ বছর আগে
উপস্থাপনার মধ্য দিয়েই তিনি সবার হৃদয়ে
৬ বছর আগে
স্বপ্ন
৬ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
পাঁচ লাইন
৬ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com