Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
৬:১২ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮

অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী বার্নাবি জয়েস নারী সহকর্মীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ঘর ভেঙেছেন

অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী বার্নাবি জয়েস নারী সহকর্মীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ঘর ভেঙেছেন নবধারা নিউজ। সিডনি। ১০.০২. ২০১৮ শনিবার অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী বার্নাবি জয়েস নারী সহকর্মী ভিকি ক্যাম্পিয়নের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ঘর ভেঙেছেন গত বৎসরের ডিসেন্বর মাসে। গত বুধবার সিডনির ‘ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকায় জয়েসের প্রেমিকা গর্ভবতী ভিকি ক্যাম্পিয়নের লিড নিউজ করা হয়। তারপর অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী বার্নাবি জয়েস গত […]

অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী বার্নাবি জয়েস নারী সহকর্মীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ঘর ভেঙেছেন
২ মিনিটে পড়ুন |

অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী বার্নাবি জয়েস নারী সহকর্মীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ঘর ভেঙেছেন

নবধারা নিউজ। সিডনি। ১০.০২. ২০১৮ শনিবার
অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী বার্নাবি জয়েস নারী সহকর্মী ভিকি ক্যাম্পিয়নের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ঘর ভেঙেছেন গত বৎসরের ডিসেন্বর মাসে। গত বুধবার সিডনির ‘ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকায় জয়েসের প্রেমিকা গর্ভবতী ভিকি ক্যাম্পিয়নের লিড নিউজ করা হয়। তারপর অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী বার্নাবি জয়েস গত বৃহস্পতিবারই জাতীয় টেলিভিশনে গোপন পরকীয়ার কথা স্বীকার করেছেন।

বার্নাবি জয়েস ন্যাশনাল পার্টির নেতা। গত বৎসর মে মাসে তিনি ৫০ বৎসর পার করেছেন।তার স্ত্রী নাতালির ২৪ বছরের সংসার জীবনে চারটি মেয়ে সন্তান রয়েছে। এখন তিনি পঞ্চম সন্তানের জনক হতে যাচ্ছেন। সাবেক সহকর্মী ভিকি ক্যাম্পিয়নের গর্ভে এখন বার্নাবির সন্তান। তাদের দু’জনের মধ্যে বয়সের ব্যবধান ১৭ বছর। মিডিয়ায় নিজের পরকীয়ার খবর ফাঁস হওয়ার পরও তিনি বলেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আলোচনা করা উচিৎ হবে না।

ভিকি ক্যাম্পিয়ন পেশায় একজন সাংবাদিক। সিডনির ‘ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকায় সাংবাদিক হিসাবে ৮ বৎসর চাকুরী করেছেন। তিনি ২০১৬ সালের মে মাস থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী বার্নাবি জয়েসের মিডিয়া এডভাইজর হিসাবে কর্মরত ছিলেন। এর আগে ভিকি ক্যাম্পিয়ন এন,এস,ডব্লিউ পুলিশ মিনিষ্টার ট্রয় গ্রেন্ট’র সিনিয়র এডভাইজর হিসাবেও কর্মরত ছিলেন। ভিকি সোশ্যাল মিডিয়ার ফেইসবুক প্রফাইল একমাস আগে রিমুভ করেছেন এবং নিজ বাসস্থানও পরিবর্তন করেছেন। এমনকি ভিকি’র এক বন্ধুকেও ফেইসবুক থেকে তাঁর ফটো রিমুভ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com