Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশ হাই কমিশন অস্ট্রেলিয়া
৬:০৩ এএম, ১৫ আগস্ট ২০১৭

অস্ট্রেলিয়ার বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আলোচনা সভা

অস্ট্রেলিয়ার বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের সদস্যপদ বিষয়ক এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিডনির বাংলাদেশি মালিকানাধীন কস্তুরী ফাংশন সেন্টারে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ চৌধুরী। এতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। আলোচনা সভায় অস্ট্রেলিয়ায় বিভিন্ন পেশায় কর্মরত বাংলাদেশিদের সামনে […]

অস্ট্রেলিয়ার বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আলোচনা সভা
১ মিনিটে পড়ুন |

অস্ট্রেলিয়ার বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের সদস্যপদ বিষয়ক এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিডনির বাংলাদেশি মালিকানাধীন কস্তুরী ফাংশন সেন্টারে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ চৌধুরী।

এতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। আলোচনা সভায় অস্ট্রেলিয়ায় বিভিন্ন পেশায় কর্মরত বাংলাদেশিদের সামনে প্রবাসীদের কল্যাণে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ ও ধারাবাহিক সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেন মন্ত্রী।

এ সময় তিনি জানান, বাংলাদেশ সরকারের গৃহীত নতুন আইন অনুযায়ী প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিক ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ লাভ করতে পারবেন।

এ ব্যাপারে অস্ট্রেলিয়া, নিউজিল্যাণ্ড ও ফিজিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সদস্যপদ লাভের জন্য আবেদন করতে বিশেষভাবে আহ্বান জানানো হয়। এর আগে, আলোচনার শুরুতেই জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে বাংলাদেশ কনস্যুলেটের নতুন অফিস উদ্বোধন
৭ বছর আগে
বাংলাদেশ হাই কমিশন অস্ট্রেলিয়া
চার দেশে নতুন রাষ্ট্রদূত
৯ বছর আগে
অস্ট্রেলিয়ার বাংলাদেশ দূতাবাসে রবীন্দ্র-নজরুলজয়ন্তী
৯ বছর আগে
অপরাধ করেও অস্ট্রেলিয়ার নাগরিকত্ব
৯ বছর আগে
বাংলাদেশ হাই কমিশন অস্ট্রেলিয়া
Bangladesh High Commission In Canberra
১২ বছর আগে
বাংলাদেশ হাই কমিশন অস্ট্রেলিয়া

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com